সোমবার , ৯ মার্চ ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ছেলের পরকীয়া নিয়ে সালিশ: শিবগঞ্জে হামলায় পিতা নিহত

প্রতিবেদক
sonynews
মার্চ ৯, ২০২৬ ৭:৪৮ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ‎চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছেলের পরকীয়ার সালিশ থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় পিতা নিহত হয়েছেন। আহত হয়েছে তিনজন।

‎রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পরকীয়া সম্পর্কের ঘটনায় একটি সালিশকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে আনিসুর রহমান ওরফে বেহুদোলা নিহত হয়েছেন।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে একই এলাকার কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয়ের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন। রোববার রাতেও সালিশে বসেছিলেন দুই পক্ষ। কিন্তু বিষয়টি নিস্পত্তি না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে আসা লোকজন বাড়ি ফিরছিলেন। এসময় ওই নারীর পরিবারের সদস্যরা তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এসময় আনিসুর রহমান ও তার লোকজনও প্রতিহত করার চেষ্টা করলে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে লাঠির আঘাতে মারা যান আনিসুর রহমান।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই ওই নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে এসআই: আত্মহত্যার চেষ্টা কনস্টেবলের

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি রেলওয়ে কর্মচারী ইউনিয়নের

সংখ্যালঘু ইস্যুতে ‘ভুল ধারণা’ কূটনীতিকদের কাছে স্পষ্ট করল সরকার

রাসিককে পৌর কর দিয়েছে আরডিএ

অপদার্থ না জিনিয়াস্

বিমানে উঠতে গিয়ে সিঁড়িতে খেলেন হোঁচট, যে ঘটনায় বাইডেনকে করেছিলেন কটাক্ষ, সেটাই ঘটলো ট্রাম্পের সাথে

বাজুস রাজশাহী জেলা শাখা সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে আলোচনার শীর্ষে মিঠু

বাজুস রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে পরিচালক পদে আলোচনার শীর্ষে মিঠু

নগরীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার: মাদক উদ্ধার

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন বিএইউইটি