মঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে ভূয়া সাংবাদিক গ্রেফতার, ১৫ দিনের জেল

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৭, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ এসিল্যান্ড এর কাছে তদবির করে কাজ পাইয়ে দেবো।

এইরকম মিথ্যা কথা বলে রাজশাহীর গোদাগাড়ীর সাধারণ মানুষের কাছে বিভিন্ন অংকের টাকা প্রতারণা করে আসছে মিনহাজুল ইসলাম সবুজ (২৯) নামের এক প্রতারক।

সে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার রাজশাহী প্রতিনিধি বলে মানুষের কাছে নিজের পরিচয় দিয়ে আসছিলো। তার পরনের প্যান্টের সাথে ঝুলিয়ে রাখে সেই ভোরের চেতনার কার্ড। কিন্তু সেই প্রতারক ভুলে গেছে, চোরের ৭ দিন গিরস্থের একদিন।

গ্রেফতার মিনহাজুল ইসলাম সবুজ রাজশাহীর দূর্গাপুর থানার মিরপুর গ্রামের মোঃ মোকবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এসিল্যন্ড অফিসে বিভিন্ন কাজে আসা লোকজনের মধ্যে এক ব্যক্তিকে প্রতারক মিনহাজুল বলে, আপনার কাজটি এসিল্যান্ডকে বলে করিয়ে দিবো।

তবে আমাকে দিতে হবে ১০ হাজার টাকা। তার কথায় ভুক্তভোগী ব্যক্তির সন্দেহ্ হয়। তিনি সরাসরি সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ সবুজ হাসানকে গিয়ে ঘটনাটি খুলে বলেন।
ভূক্তভোগীর দেয়া তথ্যের ভিত্তিতে সাংবাদিক পরিচয় প্রদানকারী প্রতারক মিনহাজুল ইসলামকে আটক করে এসিল্যান্ডের নিদের্শে পুলিশ। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করেন এসিল্যান্ড নিজেই। কিন্তু এই কর্মকর্তার প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় প্রতারক।

এ ব্যপারে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জানে আলম জানান, সুনিদৃষ্ট তথ্যের ভিত্তিতে সাংবাদিক পরিচয় প্রদানকারী প্রতারক মিনহাজুল ইসলামকে আটক করা হয়েছে।

সত্যতা যাছাইয়ের জন্য রাজশাহীর বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দদের কাছে তার বিষয়ে খোঁজ খবর নেয়া হয়েছে। কিন্তু রাজশাহীর কোন সাংবাদিকই তাকে সাংবাদিক বলে চিনতে পারেন নি। এছাড়া আটক মিনহাজুল স্বিকার করে বলে, সে দীর্ঘদিন যাবত রাজশাহীর বিভিন্ন উপজেলা গুলিতে সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে।

এদিন বিকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রতারণার দায়ে ভূয়া সাংবাদিক মিনহাজুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জানে আলম জানান ।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মহান বিজয় দিবসে রাজশাহী মহানগর ছাত্রদলের বর্ণাঢ্য পতাকা মিছিল

আরসার শীর্ষ কমান্ডার গ্রেপ্তার, গহীন পাহাড়ে চলছে র‍্যাবের অভিযান

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা নিয়ে গোলটেবিল

নাটোরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ২

নাটোরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ২

হেতেম খাঁয় কল্পনা-সাদিকুল হত্যা মামলা: একমাত্র আসামির মৃত্যুদণ্ড

আরএমপির পৃথক অভিযানে নারীসহ ৮ মাদক কারবারি গ্রেপ্তার

খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আরডিএ চেয়ারম্যান

জনসেবার এক উজ্জ্বল নক্ষত্রের পতন: রাজশাহীর কাউন্সিলর নুরুজ্জামান টিটু আর নেই

সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ 

পুলিশ কমিশনারের উদ্যেগে আরএমপি সদর দপ্তরে বৃক্ষরোপণ