সোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: এবার অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। ঘটনাটি ঘটেছে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায়। সোমবার (৩ ফেব্রæয়ারি) ভোর পৌনে ৪টার দিকে তাদের আটক করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম।

আটককৃতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল আলমের ছেলে মুকুল, মোশাররফ হোসেনের ছেলে আলিস, ইসহাক আলীর ছেলে দূরুল হুদা ও মতিউর রহমান ওরফে মতি মিয়ার ছেলে বাবু।

আটক মুকুলের শ্বশুর আনারুল ইসলাম জানান, সোমবার সকালে ভারতীয় কয়েকজন আমাদের মুঠোফোনে জানিয়েছেন আমাদের সীমান্ত এলাকা থেকে কয়েকজন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আর মুকুলের বাড়ির পাশেই সীমান্ত হওয়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। কারণ রোববার রাত ৯টার দিকে সেখানে গিয়েছিল মুকুলসহ চারজন। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেন।

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, আমার ইউনিয়নের ৪ বাসিন্দাকে বিএসএফ আটক করেছে। সকালে বাজারে গেলে এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় নওগাঁ ১৬ বিজিবির অধিনায়কের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

এ বিষয়ে জানতে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

রাজশাহীতে এখনো ধরাছোঁয়ার বাইরে ভয়ংকর সুদ কারবারিরা

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা

চাঁদাবাজির মিথ্যা মামলা দাবি বিএনপির: ডেভেলপার মোস্তাফিজের বিচারের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন

রাজশাহী নগরীতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

শহিদ মিনারে চলছে শোক ও সম্প্রীতি সমাবেশ

রাজশাহীতে জামায়াতে ইসলামী কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজশাহীতে, মানববন্ধন

গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের মারধর, মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ

রাবি ভর্তি পরীক্ষা: ৬ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল