Tuesday , 17 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রামেক ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের নিরাপদ ‘ক্যান্টনমেন্ট’: রুহুল কবির রিজভী

প্রতিবেদক
sonynews
November 17, 2026 1:43 pm

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাজশাহী শহরের কেন্দ্রে অবস্থিত রামেক ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময়ে একটি নিরাপদ ‘ক্যান্টনমেন্ট’। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে তিনি চরমভাবে গুলিবিদ্ধ হন। ওই একই ঘটনায় তাঁর রাজনৈতিক সতীর্থ জাসদ নেতা সাজান সিরাজ গুলিতে ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় রুহুল কবির রিজভীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, রাজশাহী মেডিকেল কলেজের তৎকালীন জ্যেষ্ঠ চিকিৎসক ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টায় তিনি নতুন জীবন ফিরে পান। বিশেষ করে তৎকালীন প্রখ্যাত চিকিৎসক ডা. কায়সার রহমান চৌধুরী, ডা. গোলাম মাওলা চৌধুরী এবং ডা. সানার সাহেবের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি তৎকালীন ইন্টার্ন চিকিৎসক লিটন ভাই, সাজ্জাদ ভাই ও সাহাব ভাইয়ের মতো চিকিৎসকদের দিনরাত সেবা ও সাহচর্য তাঁকে সুস্থ করে তোলে। চিকিৎসা প্রদানকারী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, এখনও তিনি সুযোগ পেলে তাদের পা ধরে সালাম করেন।
রিজভী বলেন, রাজশাহী মেডিকেল কলেজ কেবল চিকিৎসার কেন্দ্র ছিল না, এটি ছিল তৎকালীন রাজশাহী অঞ্চলের রাজনৈতিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল। শহরটির কেন্দ্রে অবস্থান হওয়ায় আন্দোলনের সময় রাজনৈতিক নেতাকর্মীরা এই হাসপাতাল ও কলেজ প্রাঙ্গণকে নিরাপদ আশ্রয় বা ‘ক্যান্টনমেন্ট’ হিসেবে ব্যবহার করতেন।
আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার কথা স্মরণ করে তিনি বলেন, নানা শারীরিক জটিলতার কারণে পরবর্তীতেও তাঁকে বারবার এই হাসপাতালে রোগী হিসেবে আসতে হয়েছে। আবার ছাত্রনেতা হিসেবে আন্দোলন-সংগ্রামের সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য এই ক্যাম্পাসই ছিল মূল ভিত্তি।
তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক দিনগুলোর ত্যাগ ও শহীদদের অবদান স্মরণ করে বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা খালিদ ভাই ছাত্রদলের প্রথম শহীদ ছিলেন। আর রাজশাহী মেডিকেল কলেজ থেকেই উঠে এসেছিলেন ডা. বাইরুল হাসান পিকু (পিংকু), যিনি ১৯৮০ সালে শহীদ হন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের দ্বিতীয় শহীদের মর্যাদা লাভ করেন। তাঁদের এই আত্মত্যাগ বহুদলীয় গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছাত্রদলকে সুদৃঢ় ভিত্তি প্রদান করেছিল বলে তিনি ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি আমরি মীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রিপন আলীর সঞ্চালনায় সভায় চিকিৎসক নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ও রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ডা. মোফাখখারুল ইসলাম এবং রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আমাদের স্বাধীন দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা কেন -পীর সাহেব চরমোনাই

রাজশাহীতে এবার সেই ইমদাদ ও লালুর বিরুদ্ধে পণ্যগ্রাফিসহ নারী-শিশু আইনে দুটি মামলা

রাজশাহীতে এবার সেই ইমদাদ ও লালুর বিরুদ্ধে পণ্যগ্রাফিসহ নারী-শিশু আইনে দুটি মামলা

স্ত্রী-কন্যাসহ সাবেক রাসিক মেয়র খাইরুজ্জামান লিটনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজশাহীতে ডিবির অভিযানে ৪ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মাছ-মাংস খেয়ে ঢাকায় এক পরিবারের খরচ মাসে ২২ হাজার ৪২১

মাছ-মাংস খেয়ে ঢাকায় এক পরিবারের খরচ মাসে ২২ হাজার ৪২১

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতাসহ দুজন কারাগারে

রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রাজশাহীতে র‌্যাব সদস্যদের লাঞ্ছিত করে মাদক কারবারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঝিকরগাছা গদখালী ফেব্রুয়ারির ৩দিবসে শতকোটি টাকা আয়ের আশা চাষীদের