Saturday , 14 December 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিবেদক
sonynews
December 14, 2024 9:36 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালিত হয়েছে। সকাল সাড়ে ৯ টায় রুয়েট প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল পৌনে ১০ টায় রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শহীদ ছাত্রদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০ টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিসমূহে প্রধান অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন ও চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত