Monday , 5 January 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

প্রতিবেদক
sonynews
January 5, 2026 2:44 pm

রাজশাহী প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এর আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া মোট ১৬ বার রাজশাহীতে এসেছেন। রাজশাহীর যা কিছু উন্নয়ন হয়েছে, তার সবই হয়েছে বেগম খালেদা জিয়ার শাসনামলে। রাজশাহীর সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি বলতেন—আমি বাংলাদেশের জন্মেছি, এই বাংলাদেশেই আমার মৃত্যু হবে। তার লক্ষ্য ছিল সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা।” একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে তারেক রহমান ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন এবং রাজশাহী-৩ আসনের প্রার্থী শফিকুল হক মিলন।

দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সংসদে নেই জি এম নজরুল, স্পিকারের মন্তব্যে হাসির রোল

রামেকে দুই ইন্টার্ন চিকিৎসক বরখাস্ত, তদন্ত কমিটি

বাবেল-মানদেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

রামেকে একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

চেক ডিজঅনার মামলার হাজিরা দিতে এসে আদালত এলাকায় বাদীকে হেনস্থার অভিযোগ

রাজশাহীতে নিখোঁজ রজনীগন্ধা পরিবহনের মালিক

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

কাজের ফাঁকেই দুর্ঘটনা-রাজশাহীতে নেসকোর দুই কর্মী বিদ্যুৎস্পৃষ্ট, একজনের অবস্থা আশঙ্কাজনক

সাফল্যের কৃতিত্ব স্মরণ করতে ভুলেননি বক্সার সেলিম

নওদাপাড়ায় ১০ বছর ধরে ওয়াসার অনুমতি ছাড়াই পানি ব্যবহার: ৬ জনকে জরিমানা