শুক্রবার , ২৪ নভেম্বর ২০২৩ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রামেকে একদিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৪, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুর থেকে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত তারা মারা যান। এই চারজনেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।

শুক্রবার বেলা ১২টায় মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ারা হলেন, নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার রবিউল ইসলাম (৪২), নওগাঁ জেলার আত্রাই উপজেলার ফারুক (৪৩), রাজশাহীর বাঘার আরাফাত (১৪) ও রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকার পুলক কুমার চক্রবর্তী।

হাসপাতালের পরিচালক জানান, ডেঙ্গু পজিটিভ ব্যক্তিদের কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তারা কয়েকদিন থেকে জ্বরে ভুগছিলেন। এদের বিভিন্ন সময় হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখাই তারা বিভিন্ন সময় মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৮ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ৮৫৬ জন। মারা গেছেন ৩৪ জন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পরীক্ষার হল থেকে তুলে নিয়ে গিয়ে যৌন প্রস্তাব! ফের অভিযোগের কেন্দ্রে বিশ্ববিদ্যালয়

পবার হরিপুরে কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ: দায়সারা কাজ করে অর্থ উত্তোলনের দাবি, ক্ষুব্ধ স্থানীয়রা

রাজশাহীতে এবার বেগুনের ভেতর হেরোইন পাচার, গ্রেফতার ১

বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলে কী করবে ভারত?

আরএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পিকআপের গোপন চেম্বারে ৩৮ কেজি গাঁজা: র‌্যাবের ফাঁদে দুই মাদক ব্যবসায়ী

এক ভরি সোনা-এফজেড মোটরসাইকেল ফ্রি, তবু বিক্রি হয়নি কোটি টাকার খাট

পরিবহন খাতে শৃঙ্খলা আনতে ঐক্যের আহ্বান এমপি মিলনের

সাহেব বাজার এলাকায় যানজট নিরসনে আরএমপি’র চমৎকার উদ্যোগ