বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন নগর কমিটি ঘোষণা

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৩০, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কমিটি প্রকাশ করা হয়। এটি আগামী ছয় মাসের জন্য অনুমোদিত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নেতৃত্বে যারা আছেন
আহ্বায়ক: আল আশরারুল ইমাম (তানিম), শিক্ষার্থী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
সদস্য সচিব: হযরত আনাস, শিক্ষার্থী, রাজশাহী কলেজ
সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: আবু ইয়াকুব, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: জান্নাতুল ফেরদৌস মৌ, শিক্ষার্থী, রাজশাহী কলেজ
মুখ্য সংগঠক: তারিকুল ইসলাম জুয়েল, শিক্ষার্থী, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি
মুখপাত্র: আনজুমান আরা আর্শি, শিক্ষার্থী, নিউ গভ. ডিগ্রি কলেজ
সহ-মুখপাত্র: মবিনা আক্তার মিম, শিক্ষার্থী, নিউ গভ. ডিগ্রি কলেজ
এ ছাড়া কমিটিতে ৯ জন যুগ্ম-আহ্বায়ক, ১০ জন যুগ্ম সদস্য সচিব, ৭ জন সংগঠক এবং ৮৩ জন সদস্য রয়েছেন।

সর্বশেষ - রাজশাহী