Friday , 7 March 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্ত্রী-কন্যাসহ সাবেক রাসিক মেয়র খাইরুজ্জামান লিটনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
sonynews
March 7, 2025 11:32 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ. এইচ. এম খাইরুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার, দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, দুদকের উপপরিচালক মোজাম্মিল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। ওই আবেদনে বলা হয়, খায়রুজ্জামান লিটন এবং ছয়টি সংসদীয় আসনের সাবেক আট সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, খাইরুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট খাইরুজ্জামান লিটন ও তার স্ত্রী শাহীন আক্তার দেশ ছেড়ে পালিয়ে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে জানা যায়। তাঁরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হতে পারে। এজন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ারসহ গ্রেফতার ৯

রাজার রাজত্ব চলছে রাজশাহী রেলওয়ে স্টেশনে

ইসলামের বিজয় নিশ্চিৎ করতে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে: রফিকুল ইসলাম

নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে

ভোট কেন্দ্রের গোপনকক্ষে প্রবেশ, এক নারীর তিনদিনের কারাদণ্ড

রাজশাহীতে সিজিএস’র আয়োজনে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত

লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

রাজশাহীতে ৮৫ বোতল ফেনসিডিলসহ মহানগর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ৮৫ বোতল ফেনসিডিলসহ মহানগর ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিরিয়ার উপকূলে নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭০

সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি নগরীর রাস্তা গিলে খাচ্ছে ফুটপাতের দোকানদাররা