বৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ারসহ গ্রেফতার ৯

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১১, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ার সরঞ্জামাদিসহ ৯ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোহাম্মদ আলীর ছেলে মো: ওমর আলী তরুণ (২৪) ও মো: আব্দুল মাবুদ (৩৫), মো: হাকিম (৩৬), মো: মিজান (২৪), মো: ইয়াসিন (৩৩), মো: মিলন (৪০), মো: মানিক হোসেন (৪৩), মো: আজম আলী (২৮) ও মো: আলাউদ্দীন (৩২)।

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে. এম. আরিফুল হক জানান, গতকাল ১০ জানুয়ারি বিকাল পৌনে ৫ টার সময় ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার লিলি হল মোড় এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশের ঐ টিম সন্ধ্যা ৫ টায় কাশিয়াডাঙ্গা থানার লিলি হল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি মো: ওমর আলী তরুনকে গ্রেফতার করে।

অপর একটি অভিযানে রাত পৌনে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার আলীর মোড়ে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে। এসময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য ও জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন

রাজশাহীতে টায়ার জ্বালানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

কাল শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা: থাকছে বই বদলের সুযোগ

রাজশাহীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সিএনএনের বিরুদ্ধে মানহানি মামলা ট্রাম্পের

৯৬ ভরি স্বর্ণ ডাকাতির মামলায় ৬ জন রিমান্ডে

রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহে মিলল অন্য আহতের কাটা পা

কোটা বাতিলের তিন দিন পর পুনর্বহালের দাবিতে রাবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

দীর্ঘ ১৬ বছর পর আবার চালু হলো রাজশাহীর ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট