শুক্রবার , ২৩ সেপ্টেম্বর ২০২২ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মামলাজট দূর করতে ঢাকায় মেডিয়েশন স্কুল উদ্বোধন

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৩, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ

রাজধানীর বকশীবাজারে উদ্বোধন করা হয়েছে মেডিয়েশন স্কুল। মামলা নিষ্পত্তি ও দীর্ঘসূত্রিতা দূর এবং বিচারপ্রার্থী মানুষের মধ্যে মেডিয়েশন বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে এই স্কুল করা হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি মেডিয়েশন সেন্টারের চেয়ারম্যান সেলিমা সোবহান খসরু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এন গোস্বামী।

উপস্থিত ছিলেন আপিল বিভাগের আইনজীবী ও অ্যাক্রিডিটেড মেডিয়েটর অ্যাডভোকেট পঙ্কজ কুমার কুন্ডু, অ্যাডভোকেট হুমায়ন কবির শিকদার, অ্যাডভোকেট মুক্তি রানী কুন্ডু, অ্যাডভোকেট সাধন কুমার বনিক, অ্যাডভোকেট মনজুর মোর্শেদ তৌহিদ, মো. শাহীনুর ইসলাম, তন্ময় রহমান ও তানজিনা রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের বিচারব্যবস্থায় মামলাজট একটি বড় সমস্যা। এই মামলাজট নিরসনে মেডিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আগামী প্রজন্মকে মেডিয়েশন বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। মেডিয়েশন জ্ঞান সম্পন্ন মানুষ গড়ে তুলতে মেডিয়েশন স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, মেডিয়েশন স্কুলে প্রতি সপ্তাহে একদিন অভিজ্ঞ মেডিয়েটররা ক্লাস নেবেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ওয়ালটনের কিস্তির টাকা দেরিতে দেওয়ায় গ্রাহকের অঙ্গহানির চেষ্টা

মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এমটির বিরুদ্ধে যত অভিযোগ

জুলাই যোদ্ধাদের কার কত মাসিক ভাতা, আরও পাবেন যে সুবিধা

রাজশাহীতে ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতিসহ আটক ১৩

পদ্মার চরে অপারেশন ফাস্ট লাইটের দুঃসাহসিক অভিযান, গ্রেপ্তার ৬৭

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাসিক মেয়রের শ্বাশুড়ি আনোয়ারা সাত্তারকে

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো রাসিক মেয়রের শ্বাশুড়ি আনোয়ারা সাত্তারকে

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

অচেনা প্রসূতির পাশে যুবদল নেতা ফায়সাল ডিকো, রাজশাহীতে জন্ম নিল সুস্থ পুত্রসন্তান

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ মোট গ্রেপ্তার ১৮