বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অচেনা প্রসূতির পাশে যুবদল নেতা ফায়সাল ডিকো, রাজশাহীতে জন্ম নিল সুস্থ পুত্রসন্তান

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রসব বেদনায় কাতর এক অচেনা গর্ভবতী নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর মাধ্যমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো। পরে রাজশাহী মিশন হাসপাতালে ওই গর্ভবতী নারী একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মিশন হাসপাতালে নবজাতক ও তার মাকে দেখতে উপহার নিয়ে যান মো. ফায়সাল সরকার ডিকো এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় যুবদল নেতা আব্দুর রহমান মিঠু, রাকিব ও আনোয়ার উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি রাত থেকে ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গেটে ওই গর্ভবতী নারী প্রসব বেদনায় ছটফট করছিলেন। সে সময় কেন্দ্রে কোনো চিকিৎসক না থাকায় তাকে অন্য হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু যানবাহনের অভাবে তিনি ও তার সঙ্গে থাকা তিন নারী চরম বিপাকে পড়েন।

এ সময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে যুবদল নেতা ফায়সাল সরকার ডিকোর। তিনি দেরি না করে নিজ গাড়িতে করে গর্ভবতী নারীকে দ্রুত রাজশাহী মিশন হাসপাতালে পৌঁছে ভর্তি করান এবং রাত ৩টা ৪৫ মিনিট পর্যন্ত চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীর সাহেব বাজারের রাস্তা মুক্ত করার সিদ্ধান্ত

এখন আমাকে মা ডাকবে কে’, ফিলিস্তিনি মায়ের আর্তনাদ

ক্ষমতা হারানোর ভয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে সরকার: মান্না

ইন্টিগ্রেটেড হল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ : রুয়েটের আবাসিক হল ব্যবস্থাপনায় যুগান্তকারী পরির্তন

পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনে বিএসটিআই’রজরিমানা

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার

শিল্পমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বের করে দিতে বললেন হাসানুল হক ইনু

বাস টার্মিনালে জুয়ার বোর্ডে র‍্যাবের অভিযান, ২২ জুয়ারি গ্রেফতার

গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নাটোরে এক সঙ্গে স্বেচ্ছাসেবক দলের ৫৭ নেতাকে শোকজ