রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

যুবদল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন, উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার এবং একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। এরপর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে পূর্বশত্রুতার জেরে গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আজম বলেন, এ ঘটনায় যুবদল নেতা আব্দুল লতিফ ১০-১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইউনিয়ন জামায়াত নেতা আব্দুল আলিম সরদার ও আব্দুল কাদের খন্দকারকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপুরে ফল ব্যবসায়ীকে পিটিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ।

দুই উপায়ে হাসিনাকে দেশে ফেরানো যেতে পারে

রাজশাহীতে আ’লীগের বিরুদ্ধে করা মামলায় বিএনপির নেতাও আসামি

কুশপুত্তলিকা জ্বালিয়ে এমপি শাহরিয়ারকে অবাঞ্ছিত ঘোষণা

বেনাপোল বন্দরে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ আটক ২

নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

মার্কিন নির্বাচনে চীনের প্রভাব

রাসিক মেয়রের সাথে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের পদক জয়ী সদস্যদের সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে রাস্তা সংস্কার করল স্কুলশিক্ষার্থীরা

রাজশাহী নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই চিকিৎসক নিহত