• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের

সনি নিউজ / ১৪০ Time View
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের
রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের

নিজস্ব প্রতিবেদক: ১৭ ফেব্রুয়ারি রাজশাহীতে একটি বিয়ের অনুষ্ঠানে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভাংচুর ও অতিথিদের মারধরের ঘটনায় থানায় অভিযোগ করেন রাজশাহী শিরোইল শান্তিবাগ এলাকার মোঃ জালাল উদ্দিন।

তার ৫ দিন পর অর্থাৎ ২২ ফেব্রুয়ারি  অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করেন কাটাখালি থানা পুলিশ। জালাল উদ্দীন বোয়ালিয়া থানার শিরোইল শান্তিবাগ এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত জমসেদ আলী জুম্মনের ছেলে।

মামলার আসামিরা হলো-কিসমত কুখন্ডি এলাকার মোঃ বদির উদ্দিনের ছেলে ভুট্টু (২০), বাচ্চুর ছেলে রোহান (২৩), আলালের ছেলে নাসির উদ্দিন (২২), হাুফিজুর রহমানের ছেলে হৃদয় (১৯), মৃত করিম আলীর ছেলে মোঃ আমিন (২৩) ও মোমিন (২২) ।

দেরিতে মামলা নেয়া, অন্যদিকে ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও আসামি ধরতে পুলিশের কোনো তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদি জালাল উদ্দিন ও ভুক্তভোগীরা।

তারা পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রথম থেকেই পুলিশের ভুমিকা নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ মামলা করার পূর্বে আসামিদের মধ্যে এক ব্যক্তির নাম বাদ দিয়ে মামলাটি করতে বলেন কাটাখালি থানার ওসি জাহাঙ্গীর আলম। এছাড়াও এজাহারটি নিজের মত করে তৈরি করেন তাদের অপারেটরকে দিয়ে।

জালাল উদ্দীন বলেন, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে সপরিবারে কিসমত কুখন্ডি এলাকায় আমার নিকট আত্মীয় কিরণ শেখের মেয়ের বিয়েতে যায়। সেখানে খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে ভাংচুর চালায় সন্ত্রাসীরা এবং অনুষ্ঠানে আসা অতিথিদের মারধর করে। এসময় হামলাকারিদের বাধা দিলে আমাকে এবং আমার ছেলে আবির হোনেকে হাতুর, পাইপ ও রড দিয়ে মারধর করে। এতে আবিরের মাথায় গুরুতর জখম হয়। তার সিটি স্কাইন করা হয়েছে। মাথায় রক্ত জমে আছে বলেও জানান তিনি। এছাড়া জালাল উদ্দিনের ডান হাতে ২টি সেলাই এবং টনি নামের এক যুবকের মাথা ফেটে ৪টি সেলাই পড়ে।

এদিকে কিরণ শেথের মেয়ের বিয়েতে সন্ত্রাসী হামলাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা এবং আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

মামলার বাদি জালার উদ্দিন তার ফেসবুক আইডিতে লেখেছেন কাটাখালি থানার ২৫/৪৯ মামলার অগ্রগতি রহস্য জনক, দেনদরবার হয়েগেছে আসামীদের সাথে। এদের বিরুদ্ধে কে ব্যবস্থা নিবে? এছাড়াও আসামিদের গ্রেপ্তারে আরএমপি পুলিশ কমিশনারের নিকট অনুরোধ জানান তিনি।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহীন মোঃ অনু ইসলাম জানান, বিয়ে বাড়িতে খাবার টেবিলে বসাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে বাইরে থেকে আসা অতিথিদের একটা গন্ডগোল হয়। একপর্যায়ে এজাহার নামীয় আসামিরা ভাংচুর এবং অতিথিদের মারধর করে।

তিনি আরও বলেন, আসামিদের ধরতে পুলিশের তৎপরতা নেই এটা সঠিকনা। আমরা গতকাল রাতে প্রত্যেকের বাসায় অভিযান চালিয়েছি। এসময় তারা কেও বাসায় ছিলোনা। তবে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category