মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৯, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির কেন্দ্র, জেলা, মহানগর পর্যায়ের নেতৃবৃন্দরা। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দলটির নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে আলাপ করেন তারা। এছাড়াও দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত নির্বাচন থাকবে কি-না সেই বিষয়েও আলোচনা করেন তারা।

নির্বাচন কমিশনারের সাথে আলাপকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আমজনগণ পার্টির জেলার আহ্বায়ক মো. আকরাম আলী ও রাজশাহী জেলার সদস্য সচিব মো. আলাউদ্দিন মন্ডল সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

আলাপ শেষে রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মো. আকরাম আলী বলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলেছেন এবং নিবন্ধন প্রক্রিয়ার বিষয়ে ভালো গাইডলাইন দিয়েছেন। আর আমরা আগামী নির্বাচনে অংশ নিতে আম জনতার জন্য কাজ করার লক্ষ্যে কাজ করছি।

আগামী নির্বাচনে ভালো অবস্থানে থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির রাজশাহী জেলার সদস্য সচিব মো. আলাউদ্দিন মন্ডল। তিনি বলেন, আমাদের পার্টির আহ্বায়ক দেশে বেকার ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তার উদ্দেশ্য বাস্তবায়নে আমরা বদ্ধ পরিকর।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন, মোস্তাফিজুর রহমান, পবা উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম নাইস, সদস্য সচিব মোছা. হেলালী খাতুন নাইস, মোহনপুর উপজেলার আহ্বায়ক ইউসুফ আলী, সদস্য সচিব ফজলু শেখ, রুবেল হোসেন, মো. আব্দুল্লাহ, মো. সহোল রানা ও মো. ইসাহাক আলী পিন্টু সহ প্রমুখ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি’

চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজারে এনসিপি নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের গুঞ্জন, পাটোয়ারী বললেন ‘ঘুরতে এসেছি’

রাজশাহী মহানগরীতে টিপ চাকুসহ আটক এক, পালিয়েছে সহযোগী

কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

একটি দল মা-বোনদের ঘরে বন্দি করতে চায়: তারেক রহমান

দুদকের চার্জশিটভুক্ত মামলাও প্রত্যাহারের সুপারিশ! আলোচনায় আরডিএ কর্মকর্তা দম্পতি

The climate crisis won’t get fixed unless big companies

ককটেল হামলায় আহতদের দেখতে রামেক হাসপাতালে রাসিক মেয়রের প্রতিনিধি দল

এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের রাসিক মেয়রকে সম্মাননা স্মারক প্রদান