বৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিকের সকল প্রকার সংবাদ বয়কটের ঘোষণা আরআরইউ’র

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৫, ২০২২ ১২:৩৭ অপরাহ্ণ
রাসিকের সকল প্রকার সংবাদ বয়কটের ঘোষণা আরআরইউ'র

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর সকল প্রকার সংবাদ বয়কটের ঘোষণা দিয়েছে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ)।

সোমবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে একটি জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

রাজশাহী রিপোর্টার্স ইউনিটির পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ই ডিসেম্বর রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কর্তৃক রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিক বৃন্দকে দীর্ঘ চার ঘন্টা অপেক্ষার পরও সাক্ষাত না দিয়ে নগর ভবনে বসিয়ে রাখেন এবং এক পর্যায়ে নগর ভবনে (রাসিক) সাংবাদিকদের বসিয়ে রেখে দপ্তর থেকে বের হয়ে যান।

সাংবাদিকদের এই অবমাননাকর ঘটনায় সাংবাদিকগণ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই ধরনের অবমাননাকর ঘটনা খুবই বিরল। জরুরী সভায় আরআরইউ-এর সাংবাদিকগণ সর্বসম্মতিক্রমে রাজশাহী সিটি করর্পোরেশনের উন্নয়নমূলক কাজের সংবাদ প্রচার বা প্রসারে বিরত থাকবার সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র (আরআরইউ) সকল সদস্যকে মেনে চলার জন্য বিশেষ ভাবে নির্দেশ দেয়া হয়।

রাজশাহী রিপোর্টার্স ইউনিট’র সভাপতি এসএম আব্দুল মুগনী নীরোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামানের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরআরইউ সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো মহান ‘বিজয় দিবস’ মাসে উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী ‘গণহত্যা দিবস’ ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।

উক্ত সভায় সাংবাদিকেরা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর খ্যাত জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ এইচ এম কামারুজ্জামানের সুযোগ্য পুত্র রাজশাহীর উন্নয়নের রূপকার সফল মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছ থেকে এমন অশালীন আচরণ সাংবাদিক সমাজ মেনে নিতে পারে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সভার সিদ্ধান্ত সবাই মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। সবাইকে বিজয় দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ ছিল লুটেরা সরকার: প্রধান উপদেষ্টা

নওদাপাড়া হাট ইজারাদারের কর্মকান্ড নিয়ে নানা অভিযোগ জায়গা দেবার নাম করে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী

পবা থানার অভিযানে ভেজাল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ১

রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের সভাপতি-সেক্রেটারি হলেন যারা

প্রেমের ফাঁদ টিকটকে: ধর্ষণ মামলার প্রধান আসামি জিল্লুর রাজশাহী থেকে আটক

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ডোনাল্ড লু

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ডোনাল্ড লু

আরএমপিতে নতুন কমিশনার জিল্লুর রহমান, রাজশাহীর জেলা পুলিশেও রদবদল

আ.লীগের লক্ষ্য অবাধ-সুষ্ঠু নির্বাচন করা: শেখ হাসিনা