• রাজশাহী, বাংলাদেশ
  • ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী বিভাগের ২৩টি উপজেলার চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারস্যানের শপথ গ্রহণ

প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ১০:১৮

রাজশাহী বিভাগের ২৩টি উপজেলার চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারস্যানের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগের ২৩ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।  মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টায় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান।

রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একইসঙ্গে এসব উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানেরাও শপথ নিয়েছেন।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর প্রথমে নবনির্বাচিত ২৩ উপজেলা চেয়ারম্যানকে একসঙ্গে শপথবাক্য পাঠ করান।

এরপর মহিলা ভাইস চেয়ারম্যান এবং তাদের পরে ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো হয়। শপথের পর বিভাগীয় কমিশনার সবাইকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় নতুন জনপ্রতিনিধিদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান হুমায়ুন কবীর।

শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান।
বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রথম ধাপে রাজশাহী বিভাগের আট জেলার এই ২৩ উপজেলায় ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮