বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেট কার চালকের মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২২, ২০২৪ ৮:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি কৈচতলা এলাকায় পাম্পে প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে প্রাইভেট কারটির পেছনের অংশে থাকা গ্যাস সিলিন্ডারসহ ব্যাকডালা চুরমার হয়ে যায়। এ সময় আগুন লেগে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের
সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহত চালকের নাম জাহিদুর রহমান খন্দকার (৫৫)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গাছিয়াদিঘর বাসিন্দা।

জানা গেছে, সকালে বিসিক-২ এর সামনের ওই গ্যাস পাম্পে প্রাইভেট কারটিতে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক জাহিদুর রহমানের মৃত্যু হয়। এ সময় আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে দুই কবি-লেখক পাচ্ছেন ‘কবিকুঞ্জ পদক’

রাজশাহীতে মাই টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যু বার্ষকী পালিত

আরডিএর নির্দেশ অমান্যে কাজলায় অবৈধ সাততলা ভবন নির্মাণ শুরু

সোনিয়ার স্ট্যাটাস নাকি তার গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর সুনাম গেছে: রিজভী

সোনিয়ার স্ট্যাটাস নাকি তার গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর সুনাম গেছে: রিজভী

রাসিক নির্বাচনে মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল

রাজশাহীতে গুলি করে হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

কম দামে মাংস-ডিম-দুধ সরবরাহে নীতি সহায়তা চান উদ্যোক্তারা

কম দামে মাংস-ডিম-দুধ সরবরাহে নীতি সহায়তা চান উদ্যোক্তারা

পুঠিয়ার বেলপুকুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

এক কেজি মরিচের দাম ২৮ লাখ টাকা! রাজশাহীতে চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামী মরিচ’

২০০ এমপি নির্বাচিত হলেও সরকারি সুবিধা নেবে না জামায়াত’