• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

চারঘাটে পূর্ব শত্রুতার জেরে লালন মিয়া খুন: র‌্যাবের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৪

চারঘাটে পূর্ব শত্রুতার জেরে লালন মিয়া খুন: র‌্যাবের অভিযানে ৩৬ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার চারঘাট উপজেলার চক মোক্তারপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মমভাবে খুন হন লালন মিয়া (৩৫)। তিনি গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে ইউসুফপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন।

এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের মোঃ উজ্জল হোসেন (৪৩) ও মোঃ সোহাগ আলী (২৯) পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে হামলা চালায়। সোহাগ পেছন থেকে লালনকে জাপটে ধরলে, উজ্জল ধারালো ছুরি দিয়ে তার পেটে ও গলায় আঘাত করে। গুরুতর আহত লালন বাড়ির সামনে এসে পড়ে যান। পরে তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে চারঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং ২৮ সেপ্টেম্বর রাত ১০:৪০ ঘটিকায় গোদাগাড়ীর বংপুর মোমিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ২নং আসামি মোঃ সোহাগ আলীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ ও র‌্যাব জানায়, পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮