বুধবার , ১৩ আগস্ট ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৩, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ মো. জহুরুল ইসলাম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি কাটাখালী থানার দেওয়ানপাড়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান জানান, গতকাল (১২ জুলাই) রাতে আরএমপি ডিবির এসআই মো. সাহাব উদ্দীন-আল-ফারুকের নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দেওয়ানপাড়া এলাকায় একটি বসতবাড়ির সামনে এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

সংবাদ পাওয়ার পর রাত পৌনে ২টায় সেখানে অভিযান চালিয়ে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৭৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত