বুধবার , ২৬ আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৬, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বাণীতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এই পবিত্র দিনে বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.), বিশ্ব মানবতার মুক্তির দূত। তাঁর পবিত্র জীবন ও আদর্শে রয়েছে শান্তি, সাম্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনন্য শিক্ষা। তাঁর দেখানো পথ অনুসরণ করে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, বৈষম্য ও অসহিষ্ণুতা দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে।

আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর উসিলায় আমাদের সকলের জীবন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে পরিপূর্ণ হোক। রাজশাহী মহানগরবাসীর মধ্যে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় হোক। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী (সা.) এর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে এবার ছিনতাইকারীদের কবলে রাবি শিক্ষার্থী

রাজশাহীতে বিশ্বমানের মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজের উদ্বোধন

রাজশাহী মহানগর প্রেসক্লাবের আলোচনা সভায় বক্তারা পতিত সরকার অবৈধ শাসন দীর্ঘায়িত করতে জাতিকে বিভক্ত করে রেখেছিল

Lily Allen makes dig at music industry

সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

রাজশাহীর বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি স্মরিকলিপি প্রদান

রাসেল ভাইপার দেশজুড়ে একটি আতঙ্কের নাম; দংশনের শিকার হলে কী করবেন

জামায়াত কখনো ক্ষমতায় গেলে গণমাধ্যমে হস্তক্ষেপ করবে না: আমির

তেলের উৎপাদন কমানোয় যুক্তরাষ্ট্র-সৌদির সম্পর্কে নতুন টানাপোড়েন

রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে যুবকের মৃত্যু