শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে এবার ছিনতাইকারীদের কবলে রাবি শিক্ষার্থী

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৪, ২০২৩ ২:৪০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর মেহেরচন্ডীতে নির্মাণাধীন ফ্লাইওভারের কাছে একদল ছিনতাইকারীর এলোপাথাড়ি ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহিল জাহেদ গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত ৯ টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এর ৫নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
একদিনের ব্যবধানে ছিনতাইকারীর হামলায় আবারো নিরীহ মানুষের রক্ত ঝরলো। এর আগে বুধবার রাত সোয়া আটটায় তেরোখাদিয়া এলাকায় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের পরিবারের উপর হামলা চালালে তারা গুরুতর আহত হন। নগরীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
প্রত্যেকটি থানা এলাকায় বিশেষ টিম ও চেকপোস্ট গঠনের মাধ্যমে ছিনতাইকারীদের আইনের আওতায় আনা উচিত বলে মনে করছেন সচেতন মহল।

সনি বাংলা ডট কম/ ই আবি

সর্বশেষ - রাজশাহী