শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে টিপ চাকুসহ আটক এক, পালিয়েছে সহযোগী

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৮, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ

হিটলার হোসেন: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। তবে এসময় তার সহযোগী মো: নূর ইসলাম বিষু (৩২) কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামি মো: ওয়াসিম আলী কিরন (২৮)। সে রাজশাহী মহানগরীর কার্ণহার থানার ডাইংয়ের হাট এলাকার মো: আবু বাক্কারের ছেলে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেনের সার্বীক দিকনির্দেশনায় এসআই মো: মফিজুল ইসলাম ও তাঁর টিম থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিমটি গতকাল দিবাগত রাত দেড় টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহজনক ঘোরাফেরার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াসিম আলী ও নূর ইসলাম পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ওয়াসিম আলীকে একটি অত্যাধুনিক ধারালো চাকুসহ ঘটনাস্থল থেকে আটক করে। পলাতক আসামী নূর ইসলামকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ধৃত আসামি ও তার সহযোগী ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

কাশিয়াডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে ছায়া নিড় আবাসিক এলাকায় বিদেশি পিস্তল উদ্ধার, যুবক গুলিবিদ্ধ

মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

8 Things every person should do before 8 A.M.

রাজধানীতে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে দুইজন

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

সারদা একাডেমি থেকে মোটরসাইকেলে চম্পট ডিআইজি এহসানুল্লাহ

হলের সিট না ছেড়ে উল্টো গেটে তালা দিলেন সেই ছাত্রলীগ নেত্রী!

রাজশাহীতে ডাবলু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজশাহীতে ডাবলু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজশাহীর পুঠিয়ায় ভুয়া হোল্ডিং খুলে সরকারি খাস পুকুর ব্যক্তি মারিকানায়

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়