শনিবার , ১৫ আগস্ট ২০২৬ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৫, ২০২৬ ১:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কেশবপুর পুলিশ ফাঁড়ি, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা ও কর্ণহার থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: রাজু (৫৫)-কে গ্রেপ্তার করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে একই থানার দরগাপাড়া গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে মো: আলম মিয়া (৫৮) কৌশলে পালিয়ে যায়। এসময় রাজুর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি আলম দীর্ঘদিন ধরে রাজুর সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রাজুর বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ২টি ও বোয়ালিয়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।

কাশিয়াডাঙ্গা থানা পুলিশ একই তারিখ বিকাল পৌনে ৬ টার দিকে দক্ষিণ বালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মো: মুন্না (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এছাড়াও একই তারিখ বিকাল সাড়ে ৫ টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ ললিতাহার উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: আনসার আলীর ছেলে মো: ইনসার আলী (৪৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির নগদ ৫ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

গত ১৩ আগস্ট রাত সোয়া ১১ টার দিকে কর্ণহার থানা পুলিশ কুপেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার বিল নেপালপাড়া গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মো: বাবলু ওরফে বাবু (৪৩)-কে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পবা (দারুসা), রাজশাহীতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চারঘাটে ১৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নাটোর লালপুরে বিদ্যালয়ের বাথরুমের গ্রিল ভেঙে দুর্র্ধষ চুরি

রাজশাহীতে অবৈধভাবে পুকুর খননের চেষ্টা, এস্কেভেটরে আগুন

রাজশাহীতে অবৈধভাবে পুকুর খননের চেষ্টা, এস্কেভেটরে আগুন

আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসিত কমিটি বাতিল চেয়ে সোনালী ব্যাংক সিবিএ’র সংবাদ সম্মেলন

আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবির রাষ্ট্রবিজ্ঞান

বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের ‘দরকার ছিল’

১৩ বছরের মেয়েকে আনতে রাজি না হওয়ায় মাকে পেটালো সালিশকারীরা!

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা