Thursday , 26 March 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে হামলা, গাড়ি ভাঙচুর

প্রতিবেদক
sonynews
March 26, 2026 5:28 pm

অকিউল ইসলাম পরশ: নগরীর বোয়ালিয়া থানাথীন গুল গোফুর পেট্রোল পাম্পে তেল দিতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন প্রাইভেট কারের মালিক মোঃ নাজিউর রহমান(৩৩)।

বৃহস্পতিবার (২৬ মার্চ)সকাল সাড়ে ৮টার দিকে তেল নিতে গেলে দুষ্কৃতিকারীরা সিরিয়ালে দাঁড়ানো কে কেন্দ্র করে, প্রাইভেট কারের মালিক কে মারধর করে এবং প্রাইভেট কারটি ভাঙচুর করে।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নাজিউর রহমান।

অভিযোগে বলা হয়,
আমি আমার ব্যবহৃত প্রাইভেটকারে তেল ভরার জন্য সকাল সাড়ে ৮ দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন কুমারপাড়াস্থ গুলগফুর পেট্রোল পাম্পে প্রাইভেট কার নিয়ে সিরিয়ালে দাড়িয়ে থাকা অবস্থায়,অজ্ঞাতনামা অন্য একটি প্রাইভেট কারের ভিতর থেকে কয়েকজন ব্যক্তি বাহির হয়ে আমার প্রাইভেটকার সরিয়ে নিতে বলে।

এরপর আমি আমার প্রাইভেটকারটি সরিয়ে নেওয়ার সময় অজ্ঞাতনামা ১০/১২ জন বিবাদী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

আমি গালিগালাজের প্রতিবাদ করলে অজ্ঞানামা বিবাদীগন আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুলা জখম করে।

এ সময় অজ্ঞাতনামা একজন ব্যক্তি আমাকে শ্বাসরোধ করে হত্যার উদ্দেশ্যে তার দুই হাত দিয়ে আমার গলা চেপে ধরে।

এ সময় আমি প্রাণপন চেষ্টা করে অজ্ঞাতনামা ব্যক্তির হাত থেকে আমাকে ছেড়ে নিয়ে প্রাণে রক্ষা পাই।
এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিগন রাস্তার পাশে থাকা ইট দিয়ে আমার গাড়ীর বোনাট, বেকডালা ভাংচুর করে আনুমানিক ১ লক্ষ টাকার ক্ষতি করে।

এছাড়াও অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আমার গাড়ির পিছনের ফ্রেন্ডার, মাডগাট চুরি করে নিয়ে যায়।
যার মূল্য আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা।

এ সময় চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী দুঃখ করে বলেন, রাজশাহী শান্তির নগরী,অতীতে এমন দুঃখজনক আচরণ আমি কখনো পাইনি। কিন্তু আজকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনায় আমি খুবই আতঙ্কিত। রাজশাহীতে আমার নিরাপত্তা নিয়ে খুবই চিন্তায় আছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে আর কারো সাথে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম মুঠোফোনে বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক, দ্রুত হামলাকারীদের আটক করে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ফিলিপিন্সে খ্যাতনামা সাংবাদিককে গুলি করে হত্যা

রাশিয়া-ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে ভয়াবহ আগুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ

রাজশাহী মহানগর জামাতের আমির-সহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার

একটি দল মা-বোনদের ঘরে বন্দি করতে চায়: তারেক রহমান

হাসিনা তুষ্টিতে রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের অধ্যক্ষ: অপসারণ সহ ৩ দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

নগরীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধর্মের জন্য অভিনয় ছেড়ে গবেষককে বিয়ে করলেন সানা খান

ধর্মের জন্য অভিনয় ছেড়ে গবেষককে বিয়ে করলেন সানা খান

অগ্নি নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের ভিসি

তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি