Saturday , 18 March 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ধর্মের জন্য অভিনয় ছেড়ে গবেষককে বিয়ে করলেন সানা খান

প্রতিবেদক
সনি নিউজ
March 18, 2023 7:06 pm
ধর্মের জন্য অভিনয় ছেড়ে গবেষককে বিয়ে করলেন সানা খান

বিনোদন ডেস্ক: বলিউডে যখন ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছিল তাঁর ঠিক সেই সময় ধর্মের জন্য ছাড়েন সিনে দুনিয়া। তিনি বিগ বসের প্রাক্তন প্রতিযোগী সানা খান। ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সঈদের সঙ্গে বিয়ে হয় তাঁর। সানার স্বামী মৌলবী এবং ইসলাম ধর্মের গবেষক । বিয়ের পরই ছেড়েছেন নায়িকাচিত হাবভাব। ধারণ করেন হিজাব। সেই নিয়ে কম হইচই হয়নি। এ বার দিন কয়েক আগেই সানা ঘোষণা করেন তিনি সন্তানসম্ভবা। ইকরা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যে সন্তানসম্ভবা জানিয়েছেন সানা। তবে এ বার সানা জানালেন হবু সন্তান কেমন হবে?

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘‘আমি চাই আমার সন্তান আলিম হোক।’’ ইসলাম ধর্ম অনুযায়ী আলিম মানে যে বুদ্ধিমান ও জ্ঞানী। ওই সাক্ষাৎকারে সানা বলেছেন, ‘‘এটা একেবারেই আলাদা একটা অভিজ্ঞতা। খুবই আবেগপ্রবণ লাগছে। খুবই সুন্দর মুহূর্ত। দু’হাতে আমার সন্তানকে নেওয়ার জন্য মুখিয়ে আছি।’’

২০০৫ সালে কম বাজেটের ছবি ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ দিয়ে বলিউডে অভিনয়ে হাতেখড়ি হয় সানার। সেই সময় একাধিক বিজ্ঞাপনেও দেখা যায় সানাকে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু-সহ মোট ৫টি ভাষার ছবিতে কাজ করেছেন সানা। সব মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ১৪টি ছবি। ৫০টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন সানা। তবে এই মুহূ্র্তে জীবনের অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য

রাসিকের কর আদায়কারী লুৎফর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ছোবলের পর জীবন্ত সাপ নিয়েই হাসপাতালে হাজির যুবক

জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হলেন রাজশাহীর সোলাইমান

শিক্ষাঙ্গনে স্বস্তির হাওয়া: বড়গাছি স্কুল অ্যান্ড কলেজে ইভটিজিং ও বখাটেদের রুখতে সভাপতি কে এইচ রানা শেখের সাহসী পদক্ষেপ

রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত

বিএনপি নেতার নেতৃত্বে হামলা: স্থগিত খেতুরী ধামের সনাতনী মিলনমেলা

অভিজ্ঞতা নিতে রাজশাহী সিটি পরিদর্শনে গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহ্ মখদুম থানা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

রাজশাহীতে বিলসের কৌশলগত পরিকল্পনা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত