Tuesday , 4 April 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগর জামাতের আমির-সহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
April 4, 2023 1:13 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর জামাতের আমির ড. কেরামত আলীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর হেতেমখাঁ পানির ট্যাংকি এলাকা থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে আটক করে। তিনি চাঁপাইনবাবগঞ্জ এলাকার বাসিন্দা।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী মহানগর জামাতের আমির কেরামত আলীর নামে পুর্বে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। সেই মামলায় তাকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, তাকে নতুন মামলা দিয়ে আজকেই জেল হাজতে পাঠানো হয়েছে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, কোনো অনুমতি না নিয়েই সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর হেতমখাঁ পানির ট্যাংকি এলাকা থেকে মিছিল বের করে জামাত-শিবির। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দিগবিদিক দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে নগর জামায়াতের আমির ড. কেরামত আলীসহ ৪ নেতাকর্মীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামালা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পুলিশের এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীতে কোল্ড স্টোরেজে ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

অর্জিত সুনাম ধরে রেখে রাজশাহীকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই: রাসিক মেয়র

চাঁপাইনবাবগঞ্জে আলোচিত ইব্রাহিম হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেফতার করেছে পুলিশ 

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে

কথাশিল্পী নাজিব ওয়াদুদের ৬৫তম জন্মদিন আজ

শিল্পকলায় নাটক দেখবে জয়ার ‘বিউটি সার্কাস’ টিম

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন