শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজশাহীসহ সারাদেশে সাংবাদিকেরা অব্যাহতভাবে নিগৃহীত, হয়রানি ও জূলুম-নিপীড়নের শিকার হচ্ছেন। তারা বলেন, সভ্য সমাজে গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। একটিকে ছাড়া আরেকটি অচল-অর্থহীন। গণতন্ত্র না থাকলে যেমন স্বাধীন গণমাধ্যমের কথা ভাবা যায় না। আবার স্বাধীন গণমাধ্যমই হলো গণতন্ত্রের রক্ষাকবচ। এ অবস্থায় পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের অনিবার্য দাবি। তাই সব বিভেদ ভুলে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত ও অধিকার আদায়ে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী পরিষদের পরিচিতি সভা ও বার্ষিক ভোজ উপলক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেণ্টের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা। এতে অন্যদের মধ্যে প্রিয়জন টিভির পরিচালক আফজাল হোসাইন, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল কবির স্বপন, নির্বাহী সদস্য রায়হান ইসলাম রনি, মশিউর রহমান মনি, মোস্তাফিজুর রহমান রানা প্রমুখ বক্তব্য দেন। এতে বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী নেতৃবৃন্দ, প্রেসক্লাবের নির্বাহী পরিষদের অন্য নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পেশাগত দক্ষতা উন্নয়ন, সাংবাদিকদের ঐক্য, মর্যাদা, সৌহার্দ্য-সম্প্রীতি বজায়, নিরাপত্তা নিশ্চিত ও ন্যায় সংগত অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থাকার প্রত্যয় নিয়ে রাজশাহী মহানগর প্রেসক্লাব এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিকেরা।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

দলীয় মনোনয়ন না পেয়ে লাইভে এসে কাঁদলেন এনামুল হক

রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

১৮ জানুয়ারী জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন, মাঠ পরিদর্শন করলেন নেতৃবৃন্দ

সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

নগরীতে গ্যাংস্টার বন্ড গ্রুপের সেই দুই সদস্য গ্রেপ্তার, অপরাধের ভিডিও ফাঁস

রাজশাহী নগরীতে কোটি টাকার হেরোইনসহ দুইজন আটক, ট্রাক জব্দ

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ২ জনসহ গ্রেফতার ২৪

যারা শাহ্ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের ক্ষতি করেছে তাদের বিচার দাবি এমডির

ডাবলু সরকারের আপত্তিকর ভিডিও নিয়ে রাজশাহীজুড়ে চাঞ্চল্য

রাজশাহী রেল স্টেশনের ফুটফাত পরিনত হয়েছে পাবলিক টয়লেটে: পথচারীদের দুর্ভোগ