শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়েছেন রাসিক মেয়র

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২০, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে বাণী দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার এক বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন রাসিক মেয়র।

বাণীতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আমি রাজশাহীর সনাতন ধর্মাবলম্বী সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

বাণীতে মেয়র আরো বলেন, ‘দুর্গাপূজার সাথে মিশে আছে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, পরিবার-পরিজন, পাড়াপ্রতিবেশী একত্রিত হন এবং অর্চনার পাশাপাশি সকলে আনন্দ-উৎসবে মিলিত হন। তাই এ উৎসব সর্বজনীন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি রাজশাহীর হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে লুঙ্গি ধুতে দেরি করায় স্ত্রীর চুল কেটে তালাক

রাজশাহীতে লুঙ্গি ধুতে দেরি করায় স্ত্রীর চুল কেটে তালাক

সাংবাদিকরা সোর্স প্রকাশে বাধ্য নয় : হাইকোর্ট

সাংবাদিকরা সোর্স প্রকাশে বাধ্য নয় : হাইকোর্ট

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গাছ বাঁচলে মানুষ বাঁচবে: এমপি মিলন

তরমুজের বীজ গিলে ফেলছেন? এতে কী হতে পারে জেনে নিন

হাটহাজারীতে ট্যাংক বিস্ফোরণে নিহত সেনাসদস্য রিফাত, পবার বাড়িতে শোকের ছায়া

রাজশাহী নগরীতে হেরোইনসহ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিএমডিএ ঘিরে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

২০৪১ সালে মধ্য এবং উন্নত দেশে পরিণত হবে, রাজশাহীতে আইজিপি

২০৪১ সালে মধ্য এবং উন্নত দেশে পরিণত হবে, রাজশাহীতে আইজিপি

রাজশাহী নগরীতে দুই পক্ষের সংঘর্ষে আহত- ১৬ , রামেকে ভর্তি- ৬