বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

২০৪১ সালে মধ্য এবং উন্নত দেশে পরিণত হবে, রাজশাহীতে আইজিপি

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৩, ২০২২ ১:২০ অপরাহ্ণ
২০৪১ সালে মধ্য এবং উন্নত দেশে পরিণত হবে, রাজশাহীতে আইজিপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর দেশ উন্নয়নের মহাসড়কে আছে। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। স্বপ্ন দেখি ২০৪১ সালের মধ্য উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হব।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতি জিরো টলারেন্সের ভূমিকায় রয়েছে বলেই দেশ আজ বিনিয়োগ বান্ধব।
বক্তব্যে তিনি আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কারণে আমরা সকলের সহায়তায় সন্ত্রাস ও জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।

এছাড়াও তিনি মাদককের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সকলের প্রতি আহ্ববান জানান। আগামীতে রাজশাহীতে মাদকমুক্ত দেখার প্রত্যশা রেখে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

বুধবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী পুলিশ লাইন্সে ‘মাদক ও সন্ত্রাসবিরোধী সুধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, এই দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের হতে দেওয়া যাবে না। মাদকের কড়াল গ্রাস থেকে আমাদের মুক্ত হতে হবে। সবাইকে মিলে আমরা ফাইট করে সন্ত্রাস ও জঙ্গিবাদকে নির্মূল করতে পেরেছি। তবে মাদকের ক্ষেত্রে আমরা স্বস্তির জায়গায় এখনো আসতে পারিনি।

তিনি বলেন, জেলখানায় ৭৭ শতাংশ আসামি মাদক মামলার। আইন-শৃখলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর থেকে আরও কঠোর হবে পুলিশ। ২-৩ শতাংশ মানুষ মাদকাসক্ত। এই ২-৩ শতাংশ লোকের জন্য সমাজ দায় নিতে কি প্রস্তুত? এদের জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট হতে দেবো না। আমরা যেখানে মাদক দেখব ৯৯৯, ৩৩৩ নম্বরে কল করে পুলিশকে জানাব।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. গোলাম সাব্বির সাত্তার, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এনডিসি, রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব-৫) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কমিউনিটি পুলিশিং রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক প্রফেসর ড. মো. আব্দুল খালেক, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বেগম জিয়াসহ রাজবন্দির মুক্তি দাবিতে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের ৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

বাঘায় ৭টি ভেজাল গুড় কারখানায় অভিযান, ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বিএনপির পলিসি ডায়ালগ: শিক্ষার্থীদের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে খোলা আলোচনা

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাগমারা’য় খাদ্য গুদামের উপ পরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২১৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার, আটক ২

হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন

সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজশাহীতে, মানববন্ধন