শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৭, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) এনআইডি সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করেন তিনি।

এর আগে, ভোটার হতে অনলাইনে ফরম পূরণ করেন তারেক রহমান। এরপর আগারগাঁও নির্বাচন অফিসে যান তিনি। সেখানে তার ছবি তোলা হয়। এরপর ফিঙ্গার, আইরিশ ও বায়োমেট্রিক সম্পন্ন করেন তিনি।

জানা গেছে, ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন তিনি।

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, ফিঙ্গার দেয়ার পর থেকে সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান।

এদিকে, একসঙ্গে তার মেয়ে জাইমা রহমানও জাতীয় পরিচয় পত্র নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত