বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে এন্টি টেররিজম পুলিশের অভিযানে ৫ অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১২, ২০২৩ ১২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে ৫ অনলাইন জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার তকিপুরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো তকিপুর মধ্যপাড়া এলাকার নসিমের ছেলে সিরাজুল ইসলাম ওয়াসিম (৩৩), লক্ষিপুর এলাকার মৃত সাদেক আলীর ছেলে মনিরুল ইসলাম মুন্না (৩৪), মোল্লাপাড়া এলাকার রইসের ছেলে শরিফুল ইসলাম (৪৫) কাটাখালির শ্যামপুরের খবির আলীর ছেলে আব্দুল হাকিম এবং কাশিয়াডাঙ্গা নগরপাড়ার ফজলুল হকের ছেলে তারভির ইসলাম সোহাগ (৩৫)।

এসময় তাদের নিকট থেকে ৯টি মোবাইল ফোন, এক লক্ষ সতের হাজার দুই শত টাকা, ১ টি সিঙ্গার অ্যান্ড্রয়েড
টিভি, ১ টি রাউটার,১ টি ডায়েরি এবং ১ টি মিনি প্যাড জব্দ করে।

রাজশাহী এন্টি টেররিজম ইউনিটের উপ পুলিশ কমিশনার রাকিব জানান, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ঢাকা হেডকোয়ার্টার থেকে রাজশাহীতে অনলাইন জুয়াড়ীদের তথ্য সংগ্রহকরে তদন্ত করছিলো। গত কাল মঙ্গলবার ঢাকা থেকে একটি টিম আসে এবং এন্টি টেররিজম ইউনিটের রাজশাহী অফিসের সহায়তায় রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ অনলাইন জুয়াড়ীকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, এই জুয়ারিরা বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপস ব্যবহার করে অনলাইন ক্যাসিনো-জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরণের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ/ রকেট) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছিল। এতে অনলাইন জুয়া প্ল্যাটফর্মে আসক্ত হয়ে যুবসমাজসহ সাধারণ জনগণ সর্বশান্ত ও ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

এসব প্রতিরোধ করতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবেও বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিকের ১৯ নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া

দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকাসহ চোর গ্রেপ্তার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মাছ অবমুক্ত করলেন আরডিএ চেয়ারম্যান

জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজশাহীতে জামায়াতে ইসলামীর মিছিল ও গণসমাবেশ

রাজপাড়ায় ভুয়া স্বর্ণ প্রতারণার অভিযোগে প্রতারক গ্রেপ্তার

বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

ফ্যামিলি কার্ড পেতে কী কী কাগজ লাগবে? জেনে নিন সহজ শর্ত ও প্রয়োজনীয় প্রস্তুতি

চলন্ত বাসে ডাকাতি: ‌‘ধর্ষণের মিথ্যা খবর প্রচারে আমি ভেঙে পড়েছি’

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের রাজশাহী জেলা কমিটি: সভাপতি আয়েশা সম্পাদক ফাতেমা

ইমরানকে খাঁনকে পুলিশের হাতে তুলে দিল পাক রেঞ্জার্স