Sunday , 28 January 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সনি নিউজ
January 28, 2024 10:01 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২০২৩ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১.৩০ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

অপরাধ পর্যালোচনা সভায় বরাবরের মত এ মাসেও পুলিশ কমিশনার মহোদয় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১০ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন। প্রতি মাসেই তিনি কর্মোদ্দীপনা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর অপরাধ, মাদক উদ্ধার, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অপরাধ পর্যালোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিট ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে পেঁয়াজ বোঝায় ট্রাক উল্টে নিহত ১

টাকা খেয়ে বায়াস্ট হয়ে প্রশ্ন কর; রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি ফারুক চৌধুরী

কক্সবাজারে ১০ মরদেহের পরিচয় মিলেছে

ওসির মোবাইলে আসা ৩২ লাখ টাকা অনলাইন জুয়ার

আজান দিলে সাপের উপস্থিতি, রাতে ওজুর শব্দ—রাজশাহীর মসজিদ ঘিরে রহস্য

অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

শিক্ষককে মারধর ও চাঁদা দাবির অভিযোগ বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ, দুই যুবক কারাগারে

ট্রাম্পের অভিষেকে দাওয়াত পাননি মোদি

এবার গোদাগাড়ী ইউএনও’র বিরুদ্ধে পুকুর ইজারায় দুর্নীতির অভিযোগ

এবার গোদাগাড়ী ইউএনও’র বিরুদ্ধে পুকুর ইজারায় দুর্নীতির অভিযোগ