• রাজশাহী, বাংলাদেশ
  • ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

শিক্ষককে মারধর ও চাঁদা দাবির অভিযোগ বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ, দুই যুবক কারাগারে

প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৫:১২

শিক্ষককে মারধর ও চাঁদা দাবির অভিযোগ বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ, দুই যুবক কারাগারে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে এক কলেজ শিক্ষকের ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নগরীর বোয়ালিয়া এলাকায় এক সহকারী অধ্যাপকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি এবং চাদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. আসাদুজ্জামান জুয়েল (৪২) রাজশাহী শাহ মখদুম কলেজের সহকারী অধ্যাপক। তিনি দীর্ঘদিন ধরে বোয়ালিয়া এলাকার কাদিরগঞ্জে বসবাস করছেন। তার অভিযোগ, স্থানীয় কয়েকজন যুবক নানা অজুহাতে তাকে লক্ষ্য করে ভয়ভীতি প্রদর্শন ও চাপ সৃষ্টি করে আসছিল।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৪ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে কাদিরগঞ্জ এলাকার একটি দোকানের সামনে অবস্থানকালে অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে যায়। এরপর বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদের নামে তাকে ঘিরে ধরে কথাকাটাকাটিতে জড়ায়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্তরা তার ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর চালায় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার একটি ভিডিও ফুটেজও সংরক্ষিত রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় অভিযুক্তরা শিক্ষকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেয়। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং ভুক্তভোগীকে উদ্ধার করেন।
ভুক্তভোগী শিক্ষক জানান, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। অভিযুক্তরা বিভিন্ন সময় ফোন করে তাকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বোয়ালিয়া এলাকার তিন যুবকের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীর ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।
ভুক্তভোগী মো. আসাদুজ্জামান জুয়েল বলেন,
“আমি একজন শিক্ষক। বিনা কারণে আমাকে মারধর করা হয়েছে এবং বড় অঙ্কের টাকা চাওয়া হয়েছে। আমি চাই ঘটনাটির সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনের কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে আবু সুফিয়ান চন্দন (২৭) ও মো. শিহাব হোসেন (২৩)-কে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত মুরাদ (২২)-কে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এদিকে শাহমুখদম কলেজের শিক্ষক ও কর্মচারী মিলে ৭ই মার্চ সকাল ১১টার সময় কলেজের সামনে মানব বন্ধন করে । শিহাব কে কলেজ থেকে বহিস্কারের দাবিতে মানব বন্ধন ও মুখে কালো কাপড় পরে তীব্র প্রতিবাদে জানানো হয়।
আইনশৃঙ্খলা বিশ্লেষকদের মতে, নগরীতে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে শিক্ষকসহ পেশাজীবীদের লক্ষ্য করে এমন সহিংসতার অভিযোগ সামনে আসা সমাজের জন্য অশনি সংকেত বলেই মনে করছেন তারা। তাদের মতে, এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা না গেলে অপরাধীদের দুঃসাহস আরও বাড়তে পারে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮