মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক

প্রতিবেদক
sonynews
মার্চ ১৭, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ

সপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্ন সুপারভাইজারদের সমন্বয়ে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নগর ভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, আমি প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন। আমরা নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাব।

তিনি আরো বলেন, জনগণের সাথে কথা দিয়ে তা রক্ষা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই নগরীর উন্নয়নে আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের সহযোগিতায় আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগরীতে আরও পরিচ্ছন্ন রাখতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। আগামীতে যেই ওয়ার্ড পরিচ্ছন্নতায় সাফল্য রাখবে আমি সেই ওয়ার্ডের সকলকে পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ প্রমুখ। সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।#

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ইডেন কলেজ ছাত্রলীগের একাংশের ১১ দাবি

পৃথিবীর সবচেয়ে উচ্চতম এবং গভীরতম স্থানে পৌঁছানো প্রথম মানুষটির গল্প

পবায় অনুমোদনহীন দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় টিসিবির কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষ, মেম্বারকে কুপিয়ে আহত

প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার আহ্বান প্রধান বিচারপতির

আরসার শীর্ষ কমান্ডার গ্রেপ্তার, গহীন পাহাড়ে চলছে র‍্যাবের অভিযান

পরিচালক পদে মনোনয়ন জমা দিলেন বাজুস রাজশাহী জেলা শাখার মোখলেছ-অপু-বিশু পরিষদ

পরিচালক পদে মনোনয়ন জমা দিলেন বাজুস রাজশাহী জেলা শাখার মোখলেছ-অপু-বিশু পরিষদ

বিইউসি’র সভাপতি নির্বাচিত ড. এস এম আব্দুর রাজ্জাক, রুয়েট পরিবারের অভিনন্দন

রাজশাহী নগরীতে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার ১