বুধবার , ১১ মার্চ ২০২৬ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার পর টয়লেটে লুকিয়ে রাখা হয় লাশ

প্রতিবেদক
sonynews
মার্চ ১১, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যা করে লাশ টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির।

মঙ্গলবার রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের নাম মোছা. নাসিমা বেগম (৩৬)। তিনি একই গ্রামের মিজানুর রহমান ওরফে ভেজুর স্ত্রী।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে হত্যা করে বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে তিনি এলাকা থেকে পালিয়ে যান।

‎পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

‎শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যান মিজানুর রহমান। পরে তাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: এমপি মিলন

ভেঙ্গে ফেলা বাবরি মসজিদের জায়গায় রামমন্দিরের উদ্বোধন করলেন মোদী

রাজশাহী মেট্রোপলিটন এলাকায় নির্বাচনী যান চলাচলে নিষেধাজ্ঞা

রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে

মাজার জিয়ারত করে প্রচারণায় নামলেন সদর আসনের এমপি প্রার্থী মিনু

রাজশাহীতে কোল্ড স্টোরেজে ডাকাতি, আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

সিলেটে উপবন এক্সপ্রেস ট্রেনে ‘রহস্যজনক’ আগুন, নাশকতার শঙ্কা

রাজাহীতে মাছরাঙ্গা টিভির সাংবাদিক গোলাম রাব্বানীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

ঢাকায় হানিয়া আমির, ভক্তদের জন্য রয়েছে সুখবর