সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের, আহত দুইজন

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২৭, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। সোমবার বেলা ৩টার দিকে তানোর-মুণ্ডুমালা সড়কের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন জাহিদ আলম মেহেদী (৪৫), ইউএস বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ। তিনি রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী নগরের শিরোইল কলোনি এলাকায়। অপরজন মো. পলাশ (২৬), যিনি একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, পলাশ মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং জাহিদ তার পেছনে বসা ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়। পলাশকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন ভূপেন (২৬) ও রিয়াজ (৩০)। তারা তানোর উপজেলার গোল্লাপাড়া এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তানোর থানার ওসি মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ইসকনের আয়ের উৎস প্রকাশ করতে হবে: ইনকিলাব মঞ্চ

চাকরি হারানোর শঙ্কায় সচিবালয়ের কর্মচারীরা, আন্দোলনের ভাগ্য নির্ধারণ আজ

আরডিএ’র উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

আরডিএ’র উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

রাজশাহীতে বালুর দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সিন্ডিকেটের অভিযোগে স্থবির উন্নয়নকাজ

টাঙ্গাইলে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন গ্রেপ্তার

টাঙ্গাইলে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন গ্রেপ্তার

শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে সাজসজ্জা

শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে সাজসজ্জা

বগুড়া, রাজশাহীসহ ৭ জেলায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

রুয়েট-এ এইচ-ই-এ-টি প্রকল্পে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাজায় হামলা বন্ধ না হলে ‘কঠোর পরিণতির’ হুমকি ইরানের

রাজশাহী নগরীতে শীর্ষ সন্ত্রাসী বেল্লাল গ্রেফতার