বুধবার , ২৮ মে ২০২৫ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিভাগীয় অভিযোগে জর্জরিত বগুড়া টিটিসির অধ্যক্ষ, চাকরি নিয়মিতকরণের তালিকা থেকে বাদ

প্রতিবেদক
sonynews
মে ২৮, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এস. এম. ইমদাদুল হক চাকরি নিয়মিতকরণের তালিকা থেকে বাদ পড়েছেন। বিভাগীয় অভিযোগ প্রক্রিয়াধীন থাকায় তাকে এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি পিএসসির যুগ্ম সচিব সৈয়দা মাছুমা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বিভাগীয় অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে মর্মে মহাপরিচালক কর্তৃক প্রত্যয়ন থাকায় নিয়মিতকরণের জন্য কমিশন কর্তৃক সুপারিশ করা যাচ্ছে না। এস. এম. ইমদাদুল হকসহ দুইজন অধ্যক্ষ, একজন উপাধ্যক্ষ এবং একজন ইন্সট্রাক্টরের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন থাকায় মহাপরিচালকের প্রত্যয়নের ভিত্তিতে তাদের নিয়মিতকরণের জন্য কমিশন সুপারিশ করেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এস. এম. ইমদাদুল হক একটি প্রকল্পের আওতায় ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি অধ্যক্ষ হিসেবে পাবনা টিটিসিতে যোগ দেন। প্রকল্পের মেয়াদ ২০১০ সালে শেষ হয়। এরই প্রেক্ষিতে এমদাদুল হকসহ অন্যরা আদালতে একটি রিট আবেদন করেন। পরবর্তীতে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর আদালতের আদেশ রিট আবেদনকারীদের অনুকূলে যায়। ফলে রিট আবেদনকারী অন্যদের মতো এস. এম. ইমদাদুল হকও ২০১৯ সালের ১ জানুয়ারি পুনরায় অধ্যক্ষ পদে যোগদান করেন।

এর আগে তিনি রাজশাহী টিটিসির অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ছাড়াও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একাধিক অভিযোগ জমা পড়ে। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজশাহী টিটিসির তৎকালীন শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয়, স্থানীয় এবং অনলাইন মিডিয়ায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এক নারী চিফ ইন্সট্রাক্টরের সঙ্গে অশালীন ও আপত্তিকর আচরণের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। পরে তাকে বগুড়া টিটিসিতে এবং ওই নারী কর্মকর্তাকে রাজশাহী মহিলা টিটিসিতে বদলি করা হয়। সে সময় প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া টিটিসির অধ্যক্ষ এস. এম. ইমদাদুল হক বলেন, “বিষয়টি বিএমইটি ভালো বলতে পারবে। এব্যাপারে এখনো কোনো চিঠি আমি পাইনি।”

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

যথাযোগ্য মর্যাদায় আরডিএতে পালিত হয়েছে জাতির জনকের ১০৩ তম জন্মবার্ষিকী

ঈশ্বরদী-রহনপুর কমিউটার ট্রেনে সিট কাভার সংযোজন: যাত্রীসেবায় নতুন উদ্যোগ পশ্চিমাঞ্চল রেলওয়ের

চাহিদা পূরণ করতে, বিশ্বের সবচেয়ে দামি রোবট কিনলেন মুকেশ পত্নী, জানুন পুরো ঘটনা!

রূপগঞ্জে ছাত্রদল ক্যাডারের নেতৃত্বে সাংবাদিক নির্যাতন

দৈনিক রাজশাহীর আলো’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেল হত্যা দিবসে আরডিএ কর্মচারী লীগের দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত

জেল হত্যা দিবসে আরডিএ কর্মচারী লীগের দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

কবে ব্যারাকে ফিরবে সেনারা ? সবশেষ পরিস্থিতি জানালেন সেনাপ্রধান

পদ্মা নদীতে অনিয়ন্ত্রিত বালু উত্তোলন

রাজশাহীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিনজন-সহ গ্রেফতার ১৪