বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় হারানো মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকরা

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৯, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় জুলাই ২০২৫ হতে সেপ্টেম্বর ২০২৫ মাস পর্যন্ত উদ্ধারকৃত হারানো মোবাইল ফোনগুলো আজ আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আজ ০৯ অক্টোবর, বেলা ১২টায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে উদ্ধারকৃত ৭৫টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ কমিশনার বলেন, মোবাইল ফোন বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি ডিভাইস। শুধু যোগাযোগের মাধ্যম নয়, এখন এটি শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং, সামাজিক যোগাযোগসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তাই মোবাইল ব্যবহারে সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, “মোবাইল ফোন হারিয়ে গেলে তা ফিরে পাওয়া অনেক কঠিন বিষয়। তবে সাইবার ক্রাইম ইউনিটের আধুনিক প্রযুক্তি ও নিষ্ঠার কারণে এখন সেই কাজ অনেক সহজ হয়েছে। তবুও নাগরিকদের উচিত, মোবাইল হারানো প্রতিরোধে সচেতন থাকা এবং প্রয়োজনীয় তথ্য নিরাপদে সংরক্ষণ করা।

তিনি সতর্ক করে বলেন, বেশ কিছু অসাধু ব্যক্তি চুরি করা মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত। এতে সাধারণ মানুষ প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হন। তাই পুরনো বা ব্যবহৃত মোবাইল কেনার সময় ক্রেতাদের অবশ্যই বিক্রেতার পরিচয় ও মোবাইলের বৈধতা যাচাই করা উচিত। চুরি করা মোবাইল কেনা বা বিক্রি করাও আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য যে, এসব ফোনের কিছু শুধু রাজশাহী নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও হারিয়ে গিয়েছিল। থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির সহায়তায় মোবাইলগুলো শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও বিভিন্ন থানা পুলিশ গত নভেম্বর ২০২৪ হতে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ৫১২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সেবা নিতে আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১, মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) এবং সাইবার সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সেবা পেতে যোগাযোগঃ +৮৮০১৩২০-০৬১৯৯৯ (সাইবার হটলাইন) এ যোগাযোগ করার অনুরোধ করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে প্রাথমিকের ৬ বস্তা বইসহ আটক ২

ঋতু খাতুন রিয়া হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

নওদাপাড়া হাট ইজারাদারের কর্মকান্ড নিয়ে নানা অভিযোগ জায়গা দেবার নাম করে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা

ট্রাম্পকে ৮ লাখ ২১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডন হাইকোর্ট

নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ধোনি

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

Today it’s seen all around the web; on templates,

সাবেক শিবির নেতা শাহীন হত্যা নিয়ে প্রত্যক্ষদর্শী বন্ধুর বণ’না’

রাজশাহী নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার