বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাকাবের সাথে কর্মচারীর প্রতারণা, আরডিএ’র নকশা নিয়েও নয়ছয়

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১১, ২০২৩ ১০:১৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: ২০১৫ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) কম্পিউটার অপারেটর পদে চাকরি পান রাজশাহী নগরীর খোজাপুর এলাকার শাহজাহান আলী মিস্ত্রির ছেলে রাইহানুল হক রাসেল।

চাকরিতে যোগদানের কিছুদিন পর ব্যাংক থেকে বাড়ি নির্মানের জন্য ঋণ পেতে দৌড়ঝাঁপ শুরু করেন তিনি। কিন্তু ব্যাংকের নিয়ম অনুযায়ী অবশ্যই ঋণ গ্রহীতার নামে বৈধ জমি থাকতে হবে। সেই অনুযায়ী রাসেল তার বাবার থেকে কৌশল হিসেবে বাড়ি নির্মানের জন্য জমি রেজিস্ট্রি করে নেন। সেই জমি ক্রয়ের কেনার জন্য রাকাব থেকে মোটা অংকের একটি ঋণ নেন রাসেল।

এবার বাড়ি নির্মানের পালা। এর জন্য প্রয়োজন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) থেকে প্ল্যান পাশ বা নকশার। সেই কাজটিও তিনি সুকৌশলে করে ফেলেন। এরপর ২০২১ সালে গৃহনির্মাণের জন্য আরেকটি বড় ঋণ পেয়ে যান রাসেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ২০১৯ সালে উক্ত জমিটির সিমানা নির্ধারণ নিয়ে রাসেলের পিতা শাহজাহান আলীসহ তিন জন বাদী হয়ে প্রতিবেশি আলী নেওয়াজ বাচ্চু ও আলতাফ আলীর বিরুদ্ধে জেলা রাজশাহী সদর সিনিয়র সহকারি জজ আদালতে মামলা করেন। যার মোকাদ্দমা নং ৭১/২০১৯। মামলাটি এখনও চলমান। এমতাবস্থায় কিভাবে সেই জায়গা প্রদর্শন করে আরডিএ এর প্লান পাশ হলো কিংবা সকলের প্রশ্ন জমির সীমানা নির্ধারণ না করেই কিভাবে আরডিএ প্ল্যানপাশ দিল ? আবার মামলাকৃত জমিতে রাকাব কর্তৃপক্ষ কিভাবে ঋণ দিলো ?

এদিকে ঐ জমির উপর আরডিএ যে প্ল্যানপাশ দিয়েছিল, সেই প্ল্যানপাশ বা নকশারও তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমত বাড়ি নির্মান করছেন রাসেল। বিষয়টি আরডিএ অবগত হলে, নকশা ভহির্ভুত বাড়ি করায় ইমারত নির্মান আইন ১৯৫২ এর ৩খ ধারা অনুসারে গত ২ আগষ্ট ২৩ তারিখে চলমান কাজটি কেন বন্ধ করা যাবেনা মর্মে কারন দর্শানোর নোটিশ দেয় এবং নকশার বাইরে নির্মান করা অংশটুকু অপসারনের নির্দেশ দিয়ে একটি নোটিশ জারি করে। যার অনুলিপি রাকাবসহ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়।

এমন অভিযোগের ভিত্তিতে খোঁজাপুর এলাকায় গেলে দেখা যায়, বাড়িটিতে নির্মান কাজ চলমান রয়েছে। অভিযোগের বিষয় জানতে চাইলে রাইহানুল হক রাসেল বলেন, এগুলো আরডিএ ও আমার পারিবারিক বিষয়, আপনারা মাথা গলাবেন না। এরপর বাড়ি নির্মান বন্ধের নির্দেশ নোটিশ পেয়েছেন কি না জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকের সাথে খারাপ আচরন করেন।

এ বিষয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) এজিএম রফিকুল ইসলাম বলেন, এগুলো কনফিডেনসিয়াল তথ্য, আপনি চাইলে দেওয়া যাবেনা। মামলাকৃত জমিতে ঋণ দেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান আমরা সকল কাগজপত্র যাচাই বাছাই করে ঋণ দিয়েছি। তবে আরডিএ’র একটি নোটিশ পেয়েছি। এরপর রাকাব কর্তৃপক্ষ রাসেলের সেই ঋণটি স্থগিত করে দিয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিএনপির সমাবেশে মিনু অবিলম্বে আবু সাঈদ চাঁদকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন

পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসহাক দার

জুলাই শহীদ দিবসে আরডিএর শ্রদ্ধাঞ্জলি, জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

বাঘায় বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ: জামায়াত নেতাকর্মীদের বাড়ি ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট

রাজশাহীতে পাওনা টাকা চাওয়ায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড

৯৬-এর আলোকে তত্ত্বাবধায়কের রূপরেখা করছে বিএনপি

৯৬-এর আলোকে তত্ত্বাবধায়কের রূপরেখা করছে বিএনপি

একটি ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স হারানো বিজ্ঞপ্তি

একটি ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স হারানো বিজ্ঞপ্তি

পুঠিয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

বিশ্ব ইজতেমার প্রস্তুতি ৩৫ ভাগ সম্পন্ন