সোমবার , ২ অক্টোবর ২০২৩ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএনপির সমাবেশে মিনু অবিলম্বে আবু সাঈদ চাঁদকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২, ২০২৩ ২:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দেওয়া আদালতের রায় প্রত্যাখ্যান করে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।

অন্যথায় কঠোর আন্দোলননের মাধ্যমে চাঁদকে কারামুক্ত করা হবে বলেও হুসিয়ারি দেন তিনি। এসময় মিনু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে বিদেশ পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান।

একই সাথে বেগম জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদের মুক্তি দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার (১ অক্টোবর)  সন্ধ্যার কিছু আগে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও নগরীর বিভিন্ন এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বলুবুল, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার ১

রাজশাহীর বাগমারায় অগ্নিদগ্ধ মায়ের পর ছোট ছেলের মৃত্যু

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন, যানবাহন চলাচলে আরএমপি'র নিষেধাজ্ঞা

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন, যানবাহন চলাচলে আরএমপি’র নিষেধাজ্ঞা

মহাররম মাসের চাঁদ দেখা গেছে, হিজরী নববর্ষ আগামীকাল

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আটক

দুর্নীতিতে ভাসছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ

প্রযুক্তির সহায়তায় হারানো ৭৫ মোবাইল ফিরিয়ে দিল আরএমপি

ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সাকিবের বাজিমাত, গায়ানার হ্যাটট্রিক জয়

গুরুত্বপূর্ণ পদ থেকে আগের পদেই ফিরে যাচ্ছেন বিএমডিএর নির্বাহী পরিচালক রশীদ

​গোদাগাড়ীতে ৪৬২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ