রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাইকেল-মশাল-হাতুড়ি ছেড়ে নৌকায় উঠলেন মঞ্জু-ইনু-মেননরা

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১৭, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ

তিনি বলেন, আওয়ামী লীগ ২৯৮ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল। বাছাইয়ে পাঁচটিতে বাতিল হয়েছে। উচ্চ আদালতে গিয়েছেন সেই প্রার্থীরা। এখন আমাদের বৈধ প্রার্থী ২৯৩টি। আমাদের মিত্রদের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছি। মিত্র হিসেবে ১৪ দলের শরিকদের মধ্যে তিনটি দলকে ছয়টি আসন দিয়েছি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে দুটি, জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) তিনটি ও জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছেড়ে দিয়েছি আমরা।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির জন্য আমরা ২৬টি আসনে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছি। সবমিলিয়ে ৩২টি আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছি আমরা।

তিনি জানান, ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহম্মেদ, নীলফামারী-৩ রানা মো. সোহেল ও নীলফামারী-৪ আসনে আসহান আদিলুর রহমান, রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার ও রংপুর-৩ আসনে জি এম কাদের, কুড়িগ্রাম-১ আসনে একেএম মোস্তাফিজুর রহমান ও কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ আসনে শামীম হায়দার পাটোয়ারী ও গাইবান্ধা-২ আসনে মো. আব্দুর রশিদ সরকার, বগুড়া-২ আসনে শরিফুর ইসলাম জিন্নাহ ও বগুড়া-৩ আসনে মো. নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ আসনে মো. আশরাফুজ্জামান, পটুয়াখালী-১ আসনে এবিএম রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ আসনে গোলাম কিবরিয়া টিটু, পিরোজপুর-৩ আসনে মো. মাশরেকুল আলম (রবি), ময়মনসিংহ-৫ আসনে সালাহ উদ্দিন আহমেদে (মুক্তি) ও ময়মনসিংহ-৮ আসনে ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ আসনে মো. মুজিবুল হক, মানিকগঞ্জ-১ আসনে মোহা. জহিরুল আলম রুবেল, ঢাকা-১৮ আসনে শেরিফা কাদের, হবিগঞ্জ-১ আসনে মি. মো. আব্দুল মুনিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. আব্দুল হামিদ, ফেনী-৩ আসনে মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ ও চট্টগ্রাম-৮ আসনে মো. সোলায়মান আলম শেঠ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে নাসিম ওসমান, জাতীয় পার্টির এই মোট ২৬ প্রার্থীর জন্য নিজেদের প্রার্থিতা দেয়নি আওয়ামী লীগ।

অন্যদিকে ১৪ দলীয় জোটের অংশ হিসেবে জাতীয় পার্টির-জেপির আনোয়ার হোসেন মঞ্জুর জন্য পিরোজপুর-২ আসন, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের জন্য বরিশাল-২ আসনে ও ফজলে হোসেন বাদশার জন্য রাজশাহী-২ আসনে, জাসদের একেএম রেজাউল করিম তানসেনের জন্য বগুড়া-৪ আসনে, হাসানুল হক ইনুর জন্য কুষ্টিয়া-২ আসনে ও মোশারফ হোসেনের জন্য লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামী লীগ নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। ওই ছয় প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

উল্লেখ, আনোয়ার হোসেন মঞ্জুর দল জাতীয় পার্টির (জেপি) প্রতীক বাইসাইকেল, হাসানুল হক ইনুর দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতীক মশাল ও রাশেদ খান মেননের দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতীক হাতুড়ি।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ মতিহার জামায়াতের

রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইন-সহ মাদক ডিলার গ্রেপ্তার

রাজশাহীতে বিপুল পরিমাণ হেরোইন-সহ মাদক ডিলার গ্রেপ্তার

সুসম্পর্কের ছলে সর্বনাশ: রাজশাহীতে নারী চোরচক্রের হোতা গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত : জনগণের ভোটাধিকার হরণ বন্ধের আহ্বান

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবদল ও ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, লুটে নিয়েগেছে নগদ টাকা ও মোটরসাইকেল

কোহলিকে ‘ঠিক সময়ে’ অবসর নিতে বললেন আফ্রিদি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ

রাজশাহীর পদ্মায় নৌকাডুবিতে চারজন নিখোঁজ

শ্রম আইন না মেনে অতিরিক্ত ওজনের আলুর বস্তা হিমাগারে ঢোকাতে বাধ্য করছে মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা