• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী নগরীতে কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ ৯:২১

রাজশাহী নগরীতে কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৯টি স্বর্ণের বারসহ মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রামেক  থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারি রাজশাহীর পবা উপজেলার দামকুড়ার আলিমগঞ্জ গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে ।

বিষয়টি নিশ্চিৎ করেছেন আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জামেরুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের ইমারজেন্সি গেটে অভিযান চালিয়ে কামরুজ্জামান ডাবলুকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ৯টি স্বর্ণের বার উদ্ধার হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। প্রতিটি বারের ওজন ৯.৯৯ গ্রাম । আর মোট স্বর্ণের ওজন প্রায় ১ কেজি। এগুলো ২৪ ক্যারেট মানের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার স্বর্ণের বারগুলির বর্তমান বাজার মুল্য ৯২ লক্ষ্য ২৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বর্ণের বার গুলোর বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

প্রচণ্ড রাগের সময় কী করবেন?
মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪ ৯:৪৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮