বুধবার , ২৬ এপ্রিল ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে বন্ধুকে বাঁচাতে নদীতে ডুবে যুবকের মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ২৬, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর পদ্মা নদীতে বন্ধুকে বাঁচাতে পানিতে ডুবে মোঃ মাহিম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর পৌনে দুইটায় নগরীর মতিহার থানাধীন বাজে কাজলা ফুলতলা সংলগ্ন পদ্মা নদীতে ডুবে মারা যায় ওই যুবক।
নিহত যুবক মোঃ ফাহিম মহানগরীর মতিহার থানাধীন কাজলা সুইটের মোড় এলাকার মোঃ মুশফিকুর রহমান ওরফে কালুর ছেলে। তিনি নগরীর বিনোদপুর কমলা হক ডিগ্রি কলেজ উচ্চ ম্যাধমিকের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানায়, চারজন যুবক নদীর ধারে ফুটবল খেলেছিল। এ সময় তাদের মধ্যে দু’জন নদীতে গোসল করতে নামে এবং দু’জন হাটাহাটি করে। হটাৎ দুজন যুবকের মধ্যে একজনের পা পিছলে নদীতে পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় ফাহিম তাকে উদ্ধার করতে পানিতে নেমে সে নিজেই তলিয়ে যায়।
পরে ফায়ার সর্ভিসে এবং মতিহার থানায় খবর দেয়া হয়। তবে তারা দু’জনেই সাঁতার জানতো না বলে জানায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সাভির্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ ফাহিমকে উদ্ধারে নদীতে নামেন। দীর্ঘ ১ঘন্টা খোঁজাখুজির পর বিকাল ৩টার দিকে নদীর তল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ লতিফুল বারি জানায়, আমরা পৌনে ২টায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি। দীর্ঘ এক ঘন্টা খোঁজাখুজির পর অর্থাৎ বিকাল তিনটার দিকে নিখোঁজ ফাহিমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভারতের তিন শহরে অতি সাবধানে চলাফেরা করুন! নাগরিকদের সতর্ক করে জানাল কানাডা

খাদ্য উৎপাদন বাড়াতে হবে, এটি এখন আমাদের জন্য অনিবার্য

খাদ্য উৎপাদন বাড়াতে হবে, এটি এখন আমাদের জন্য অনিবার্য

আরডিএ পার্কে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহীতে শাবল দিয়ে স্ত্রীকে নির্মমভাবে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার

নগরীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: ফাতেমা সিদ্দিকার ছেলে মাদকসহ আটক

স্যাংশন নিয়ে আওয়ামী লীগের একটা পশমও ছেড়া যাবে না, যুবলীগের সম্মেলনে মেয়র লিটন

অনলাইনে আবারও নায়িকার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস!

ইউনূস-মোদি বৈঠক ফলপ্রসূ হয়েছে: প্রেসসচিব

ফরাসি ফুটবলে স্বর্ণযুগ শুরু হয়েছিল যার হাতে

শাওনের পরিবারের দায়িত্ব নিল বিএনপি

শাওনের পরিবারের দায়িত্ব নিল বিএনপি