Friday , 31 January 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে রাজপাড়া থানার প্রজন্ম দলের দোয়া মাহফিল ও কর্মীসভা

প্রতিবেদক
sonynews
January 31, 2025 2:03 pm

হিটলার হোসেন: মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় রাজপাড়া থানার প্রজন্ম দলের আয়োজনে দোয়া মাহফিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় নগরীর রাজপাড়া থানার টুলটুলি পাড়ার মোড়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য মনসুর আলম সপন।

রাজশাহী মহানগর প্রজন্ম দলের সাধারণ সম্পাদক নাহিদ হোসেন মিনালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর তাঁতীদলের সভাপতি মোশাররফ হোসেন কাজল, রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা, রাজশাহী মহানগর তাঁতীদলের সাধারণ সম্পাদক মিলন শেখ, রাজশাহী মহানগর কৃষক দলের সদস্য সচিব মো. আশরাফ, সিনিয়র সহ-সভাপতি আল-আলামিন, রাজশাহী মহানগর প্রজন্ম দলের সভাপতি তুহিন দিপুসহ প্রায় তিন শতাধিক নেতাকর্মী।

এই অনুষ্ঠানে প্রজন্ম দলের নেতারা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী মহানগর প্রজন্ম দল সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে উচিত শিক্ষা দেওয়া হবে। তারা আরও দাবি করেন, “জুলাই বিপ্লবে যারা মাঠে ছিলো, তাদের আগামী বিএনপি কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হোক।”

পরিচালনায় ছিলেন রাজপাড়া থানা প্রজন্ম দলের সভাপতি ইমন চৌধুরী এবং জাহিদ হাসান রাকিব।

ইফতেখার আলম বিশাল

৩১/০১-২৫

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীতে প্রেমিকাকে দেখতে গিয়ে নির্যাতনের শিকার কিশোরের মৃত্যুর ঘটনা

রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

রুয়েটে ‘আমেরিকায় উচ্চশিক্ষায় সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আর্টসেলের লিংকনের বিরুদ্ধে রাকসুর জিএস সালাহউদ্দিনের মামলা

ভারতে সংস্কৃত ভাষার বোর্ড পরীক্ষায় প্রথম মুসলিম শিক্ষার্থী

রাজশাহীতে নতুন বাইক কেড়ে নিলো যুবকের প্রান

রাজশাহীতে নতুন বাইক কেড়ে নিলো যুবকের প্রান

বাগমারায় ক্ষমতার দাপট দেখিয়ে ৫০ লাখ টাকার গাছ কেটে বিক্রি

পদ্মার চরে অপারেশন ফাস্ট লাইটের দুঃসাহসিক অভিযান, গ্রেপ্তার ৬৭

আবাসিক হোটেল থেকে নারীসহ ৯ জন আটক