শনিবার , ৬ মে ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভারতে সংস্কৃত ভাষার বোর্ড পরীক্ষায় প্রথম মুসলিম শিক্ষার্থী

প্রতিবেদক
সনি নিউজ
মে ৬, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের মাধ্যমিক সংস্কৃত শিক্ষা পরিষদের বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছেন এক মুসলিম শিক্ষার্থী।

ইরফান নামের ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থী একজন সাধারণ দিনমজুরের ছেলে। ইরফান সংস্কৃত ভাষার পরীক্ষায় ৮২ দশমিক ৭১ স্কোর তুলে ১৩ হাজার ৭৩৮ জনকে পেছনে ফেলে শীর্ষস্থান অধিকার করেছেন। এছাড়া এ পরীক্ষায় সেরা ২০ জনের মধ্যেও একমাত্র মুসলিম শিক্ষার্থী তিনি।

বড় হয়ে সংস্কৃতির শিক্ষাক হতে চান বলে জানিয়ে ইরফান স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে বলেছেন, ‘আমি জানি না কেন মানুষ একটি ভাষাকে ধর্মের সঙ্গে মেলায়। একজন হিন্দু উর্দু শিক্ষায় খুবই ভালো হতে পারে, যেখানে একজন মুসলিমও সংস্কৃতি শিক্ষায় ভালো হতে পারে। আমি একজন শিক্ষার্থী যে শিক্ষার গুরুত্ব বুঝে।’

ইরফানের বাবা সালাউদ্দিনকে জিজ্ঞেস করা হয় মুসলিম হয়েও সংস্কৃত পড়ায় ইরফানের কোনো সমস্যা হয়েছে কিনা। এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেছেন, ‘না, একদমই নয়। আমি খুশি ছিলাম সে পড়ার জন্য একটি ভিন্ন বিষয় বেঁছে নিয়েছে এবং আমি তাকে সাহস যুগিয়েছি। যেহেতু আমরা মুসলিম, তাই এটি একটি কঠিন বিষয় ছিল। কিন্তু সে চেয়েছে, তাই তাকে আমি আটকাইনি। এগুলো আমাদের কাছে কোনো বিষয় নয়। আমরা ভাবি না যে শুধু হিন্দুরা সংস্কৃতি পড়ুক, আর শুধু মুসলিমরা উর্দু পড়ুক।’

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

টিকেট চাওয়ায় রেলের জিএমকে নারী যাত্রীর ধাক্কা!

আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণ

Microsoft announces native Teams

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ

মদীনাতুল উলুম কামিল মাদ্রাসাকে জাতীয়করণের আশ্বাস মন্ত্রীর

রাজশাহীতে পরিবহন খাতে সংঘর্ষ: বিস্ফোরক মামলা, টার্মিনালে বাড়তি নিরাপত্তা

পুঠিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১

মিনুর ছোঁয়ায় গড়ে উঠেছিল স্বপ্ননগরী রাজশাহী, কথিত উন্নয়নে ধ্বংস বিনোদন কেন্দ্রগুলো

রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক দখল নিয়ে অভিযোগ, প্রশাসকের হস্তক্ষেপ কামনা