শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জমি না দিয়ে ১১ লাখ টাকা আত্মসাৎ, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ—

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২৫, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: জমি বিক্রির কথা বলে ১১ লাখ টাকা নেওয়ার পর জমি বুঝিয়ে না দেওয়া এবং মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর বাসিন্দা শ্রী উত্তম কুমার বিশ্বাস।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

উত্তম কুমার বিশ্বাস জানান, তিনি রাজশাহীর কুচপাড়া এলাকার একজন হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা। ২০২১ সালের ১ নভেম্বর মো. রাসেল নামে এক ব্যক্তি (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, পিতা: মৃত আমজাদ হোসেন) তার কাছে জমি বিক্রির কথা বলে ১১ লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি জমি বুঝিয়ে দেননি, এমনকি টাকাও ফেরত দেননি।

এ ঘটনায় উত্তম কুমার বিশ্বাস এনআই অ্যাক্টে একটি মামলা (নং ১৩৫০/২২) দায়ের করেন। তার অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয়। বিবাদীর সৎ মা রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হওয়ায় প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “সরকার পরিবর্তনের পর ভেবেছিলাম ন্যায়বিচার পাব। কিন্তু এখনো বিভিন্নভাবে আমাকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি রাতে ভয় দেখানো হচ্ছে।”

উত্তম কুমার বিশ্বাস অভিযোগ করেন, গত ১৫ মার্চ ২০২৬ তারিখে মো. রাসেল তার সহযোগীদের নিয়ে তার বাড়িতে হামলা চালায় এবং পরিবারের সামনে গালিগালাজ করে। এ সময় মামলা প্রত্যাহার না করলে তাকে ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, “আমি একজন সংখ্যালঘু মানুষ হিসেবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি আইনের মাধ্যমে সঠিক বিচার চাই, আমার কষ্টার্জিত টাকা ফেরত চাই এবং নিরাপদে বাঁচতে চাই।”

সংবাদ সম্মেলনে তিনি সুষ্ঠু তদন্ত, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস

জাতীয় সবুজ সংহতি সমাবেশ উদযাপনে রাজশাহীতে আহ্বায়ক কমিটি গঠন

জোরজবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকা যায় না: আওয়ামী লীগকে নজরুল

ইঞ্জি. আরিফুজ্জামান আইডিইবি রাজশাহী জেলা শাখার নির্বাহী সদস্য পদে নির্বাচিত

গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ রেপ্লিকা থাকা উচিত

অন্তঃসত্ত্বা অভিনেত্রীর মৃত্যু, নবজাতক আইসিইউতে

রাজশাহীকে সবুজ নগরী গড়তে আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

রেলওয়ে পশ্চিমাঞ্চলের অধিনে চালু হলো ৩৭ ট্রেন

কারুশ্রী জুয়েলার্সে চুরি: ৭ চোর ও চোরাই স্বর্ণ কেনার অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক রাজশাহীর আলো’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত