বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৫, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

হিটলার হোসেন: রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রিশিকুল এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গোদাগাড়ীর রিশিকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবলের নাম মোস্তাফিজুর রহমান (২৭)। তার বাবার নাম মতিউর রহমান। বর্তমান বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, নিহত পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাগঞ্জের নাচোলে যাওয়ার পথে গোদাগাড়ীর রিশিকুল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, নিহত পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমানের বাবা মতিউর রহমানও পুলিশে চাকরি করতেন। সম্প্রতি তিনি অবসরোত্তর ছুটিতে গেছেন। এ ব্যাপারে গোদাগাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে সন্ত্রাস-চাঁদাবাজি ও অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন

গুগল ডক ফাইল পছন্দের ভাষায় অনুবাদ করবেন যেভাবে

রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

টেকনোক্র্যাট কোটায় বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন যারা

ইসলামী ব্যাংক নিউমার্কেট শাখা রাজশাহীর উদ্যোগে আলেমদের নিয়ে মতবিনিময় সভা

একদিনে আরএমপির ৮ ডিসির বদলি

রাজশাহী মহানগরীতে অসুস্থ ঈগল পাখি উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

কেশরহাটে পেট্রোল পাম্পে তেল মাপ সঠিক, অভিযান শেষে ফিরে গেল বিএসটিআই

রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রম স্থগিত

রাজশাহীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার