মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

একদিনে আরএমপির ৮ ডিসির বদলি

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১০, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) ৪ ক্রাইম বিভাগ ও ডিবির উপ-পুলিশ কমিশনারসহ ৮ ডিসিকে একযোগে বদলি করা হয়েছে।

৯ সেপ্টেম্বর আরএমপি’র নবযোগদানকৃত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর স্বাক্ষরিত এক আদেশে এই বদলী করা হয়।

ডিসিদের বদলির অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া এ অফিস আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।

বদলি আদেশে মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার কে. এম. আরিফুল হককে বিশেষ পুলিশ সুপার, নগর বিশেষ শাখায়,

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমাকে উপ-পুলিশ কমিশনার বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা হিসেবে, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভূতি ভূষন বানার্জী, উপ-পুলিশ কমিশনার (পিওএম) হিসেবে ও নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আব্দুর রকিবকে শাহমখদুম ক্রাইম বিভাগের ‍উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীকে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক হিসেবে, মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়কে উপ-পুলিশ কমিশনার ইঅ্যান্ডডি ও লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই হিসেবে বদলি করা হয়েছে। তাছাড়া উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে ও উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমকে মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী