শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, থানায় মামলা

প্রতিবেদক
sonynews
আগস্ট ৩০, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সুজানগরে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাগর খন্দকার নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী গৃহবধূ। সাগর উপজেলার দুলাই ইউনিয়নের তেবিলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় চিনাখড়া বাজারের একজন কসমেটিকস ব্যবসায়ী।

জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী ও সাগর খন্দকার দুজন ঘনিষ্ঠ বন্ধু। এ সুবাদে ওই গৃহবধূর স্বামীর বাড়িতে নিয়মিত যাতায়াতের একপর্যায়ে ওই গৃহবধূর প্রতি কুদৃষ্টি পড়ে সাগরের। গত ৩ বছর আগে ওই গৃহবধূর স্বামী মালয়েশিয়া পাড়ি জমায়। এ সুযোগে ২৭ আগস্ট ভোরে বাড়িতে অন্য কোনো লোকজন না থাকার সুযোগে সাগর ওই বন্ধুর বাড়িতে গিয়ে ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা করে।

এলাকাবাসী জানায়, পরকীয়া প্রেমের সূত্র ধরে এদিন ভোরে ওই গৃহবধূর ঘরে সাগর ঢুকলে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে। পরে প্রভাবশালী একটি মহল আইনগত পদক্ষেপ গ্রহণে বাধা প্রদান করে অনৈতিক সুবিধা আদায় করে স্থানীয় সালিশের মাধ্যমে সাগরকে তার পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনায় ওই গৃহবধূকে তার স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক থাকায় এ বিষয়ে অভিযুক্ত সাগর খন্দকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওসি মজিবর রহমান বলেন, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরেকটি এফ-৩৫ ধ্বংস, ইসরাইলের জন্য অন্ধকার পূর্বাভাস

নির্বাচনী বিধি লঙ্ঘণ রাজশাহী শিক্ষা বোর্ডে !

টেকনাফ সীমান্তে ১০টি মাইনের ট্রিগার অংশ উদ্ধার, স্থানীয়দের মধ্যে নতুন আতঙ্ক

চালককে মারধরের অভিযোগ : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস বন্ধে ভোগান্তি

রাজশাহীতে বসুন্ধারার গ্যাস সিলিন্ডার কেটে বিক্রির; গ্রেফতার ৩

পদ্মার চরে অপারেশন ফাস্ট লাইটের দুঃসাহসিক অভিযান, গ্রেপ্তার ৬৭

জুলাই গণঅভ্যুত্থান আনুষ্ঠানিকতা নয় বরং দায়িত্ব ও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণাঃ সাঈদ নোমানরা

হাজরাপুকুরে গাঁজাসহ নারী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

মেয়রকে প্রধান অতিথি করায় বিনোদন পার্কে হামলা চালিয়েছে এমপির সমর্থকরা

২৮ অক্টোবরের সহিংসতায় ২৮ মামলা: গ্রেপ্তার ১৪৮০